চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্স ছোঁয়া, হেলস-গেইল ঝড়, রংপুরের টানা দুই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এবি ডি ভিলিয়ার্স দলে যোগ দেয়ার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল রংপুর রাইডার্স। প্রোটিয়া তারকার বাতাস পেয়ে সিলেট সিক্সার্সের দেয়া ১৯৫ রানে লক্ষ্য তাড়ায় জিতেছিল রংপুর। ভিলিয়ার্সের প্রভাব আরও বেশি পড়ল খুলনা টাইটানস ম্যাচে। তার সঙ্গে হেলস-গেইল ঝড়ে ১৮২ রানে টার্গেট হেলায় টপকে রংপুর ৬ উইকেটে হারাল মাহমুদউল্লাহদের।

আট ম্যাচে রংপুরের এটি চতুর্থ জয়। আছে টেবিলের তিনে। আর আট ম্যাচে সপ্তম হারে তলানিতে খুলনা।

১৮২, টার্গেটটা বেশ চ্যালেঞ্জিংই। তাই কিনা শুরু থেকে ব্যাট চালালেন অ্যালেক্স হেলস। ব্যাট চালানোর চাপ ছিল তার নিজের কারণেও। আগের চার ম্যাচে করেছিলেন মাত্র ৪৮ রান। যার মধ্যে আবার দুটিতে শূন্য। ফলে পরের তিন ম্যাচে জায়গা পাননি। এদিন সুযোগ পেয়ে কাজে লাগালেন ইংলিশ ব্যাটসম্যান।

ক্রিস গেইলের সঙ্গে সাড়ে সাত ওভারে ৭৮ রানের জুটি গড়ে যখন আউট হন, তখন হেলসের নামের পাশে ৫৫ রান। সেটা আবার ২৯ বল খেলে। ২৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করে এবার বিপিএলে প্রথম ম্যাচ খেলা পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ’র শিকার হন তিনি। আট চার ও তিন ছক্কায় সাজানো তার ইনিংস।

আগের পাঁচ ম্যাচে মোট ৩৯ রান করেছেন ক্রিস গেইল। তাই কিনা এ ম্যাচে শুরু থেকেই বেশ সাবধানী ক্যারিবীয় ‘দানব’। হেলস যখন একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন। অপরপ্রান্তে তিনি অনেকটা নীরব।

হেলস ফেরার পর ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। বিপিএলে নিজের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে চারনম্বরে ব্যাটে নেমেছিলেন এবি। এদিন আরও একধাপ প্রমোশন নিয়ে নামেন তিনে। আগে ম্যাচে ২১ বলে করেছিলেন ৩৪ রান। এদিন খেলেন ২৫ বলে ৪১ রানের ইনিংস। তিনটি চার ও চারটি ছক্কা মারার পর মাহমুদউল্লাহ বলে এলবিডব্লিউ হন প্রোটিয়া সুপারস্টার।

শুরুতে ধীরগতিতে হলেও ম্যাচের অবস্থা বুঝে খোলসমুক্ত হতে থাকেন গেইল। একসময় ২৯ বলে ২৯ রানে ছিলেন। পরে পাঁচ বলে ২৫ রান নিয়ে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪০ বলে ৫৫ রান করে আউট হন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চারের মার। জুনায়েদ খানের বলে সীমানায় দারুণ ক্যাচ নেন ডেভিড ওয়াইজ।

শেষ দুই ওভারে রংপুরের দরকার হয় ১৩। ওই ওভারেই চতুর্থ বলে আউট হন গেইল। শেষ ওভারে লাগত ৬ রান। প্রথম বলে আউট হয়ে যান মোহাম্মদ মিঠুন। ইয়াসির শাহ’র বলে দুর্দান্ত স্ট্যাম্পিং করেন ব্রেন্ডন টেলর। তারপরও জিততে সমস্যা হয়নি রংপুরের। কারণ ক্রিজে ছিলেন দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান রাইলি রুশো। তিন বল বাকি থাকতে ছক্কা মেরেই খেলা শেষ করেন প্রোটিয়া এ ব্যাটসম্যান।

ইয়াসির শাহ’র দুই উইকেটের সঙ্গে খুলনার হয়ে একটি করে উইকেট নেন মাহমুদউল্লাহ ও জুনায়েদ খান।

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬রংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুলবুলের মূল্যায়ন হয়নি : সাবিনা ইয়াসমিন

পরবর্তী

লেনিনের মরদেহ সরাতে চান না রাশিয়ার এমপিরা

পরবর্তী
লেনিনের

লেনিনের মরদেহ সরাতে চান না রাশিয়ার এমপিরা

খালেদা

বিআরটিসিতে দুর্নীতির জঞ্জাল রয়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT