চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় জয়ের খোঁজে থাকা খুলনার পুঁজি ১৮১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের সাত ম্যাচের ছয়টিতেই হার। একমাত্র জয় রাজশাহী কিংসের বিপক্ষে। দ্বিতীয় জয়ের খোঁজে থাকা খুলনা টাইটানস মঙ্গলবার মুখোমুখি রংপুর রাইডার্সের। আগে ব্যাট করে মাশরাফী বিন মোর্ত্তজার দলকে ১৮২ রানের টার্গেট দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৮১ রান করে খুলনা।

আসরের ২৫তম আর দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফী। প্রথম ওভারে আল-আমিনের উইকেট তুলে নিয়ে সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করেন ম্যাশ। ৪ রান করা আল-আমিন ক্যাচ দেন মোহাম্মদ মিঠুনের হাতে।

দলীয় ২৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হিসেবে আউট হন জুনায়েদ সিদ্দিকী। ১২ বলে ১৩ রান করে ফরহাদ রেজার শিকার তিনি। ভালো শুরুর ইঙ্গিত দেয়া ব্রেন্ডন টেলরকে ফেরান ক্রিস গেইল। ২০ বলে ৩২ রান করে নাহিদুল ইসলামের হাতে ক্যাচ দেন জিম্বাবুয়ে তারকা ব্যাটসম্যান।

৫৬ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্ত। ২০ বলে ২৯ রান করে ফরহাদ রেজার দ্বিতীয় শিকার হন খুলনা অধিনায়ক। পরের বলে শান্তকে কট এন্ড বোল্ড করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন ফরহাদ। তবে শেষ পর্যন্ত হয়নি। ৩৫ বলে ৪৮ রান করেন শান্ত।

পরে অবশ্য আরও একটি উইকেট পেয়েছেন ফরহাদ রেজা। অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ বানিয়ে চতুর্থ শিকার হিসেবে তুলে নেন আরিফুল হকের (৪) উইকেট। শেষদিকে ডেভিড ওয়াইজের ছোট ঝড়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় খুলনা। ১৫ বলে ৩৫ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত থাকেন সাউথ আফ্রিকান অলরাউন্ডার।

ফরহাদ রেজা ৪ উইকেট ছাড়া খুলনার হয়ে একটি করে উইকেট নেন মাশরাফী ও গেইল।

ট্যাগ: খুলনা টাইটানসবিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তি পাওয়া ‘বন খেকো’ ওসমানের কারাদণ্ড বহাল

পরবর্তী

ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

পরবর্তী

ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

আহমেদ ইমতিয়াজ বুলবুল

বুলবুলের মৃত্যুতে ফেসবুক জুড়ে তারকাদের শোক!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT