চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্সের দিনে নিউজিল্যান্ডের আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ক্রিকেটের আধুনিক মারকুটে প্রদর্শনীর তুলনায় লক্ষ্যটা খুব বড় ছিল না। কিন্তু দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ২৭২ রানের সামনে আত্মসমর্পণই করল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডেতে ১৫৯ রানের বিশাল জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে শনিবার দ্রুততম ইনিংসে নয় হাজার ওয়ানডে রানের মাইলফলকে পা রাখার মধ্য দিয়ে শুরু করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সৌরভ গাঙ্গুলীর ২২৮ ইনিংসে ছোঁয়া নয় হাজার রানের রেকর্ড ২০৫ ইনিংসে নিজের নামের পাশে টেনে নিয়েছেন তিনি। পরে অর্ধশতক পূর্ণ করে থেমেছেন ৮৫ রানে। ৭ চার ও ১ ছয়ে অধিনায়কের ইনিংসটি ছিল ৮০ বলের।

তাতেই ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সফরকারীরা। ইনিংসের শুরুতে নামা কুইন্টন ডি ককের ৬৮ রানও অবশ্য ভূমিকা রেখেছে। ফ্যাফ ডু প্লেসিসের ৩৬ ও ওয়েন পারনেলের ৩৫ রানকেও গুরুত্ব না দেয়ার কারণ নেই।

Banglabid

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৩২.২ ওভারে গুটিয়ে গেছে ১১২ রানেই। যেটি ঘরের মাঠে কিউইদের সপ্তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

ব্যাটিং বিপর্যয়ের দিনে সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাট থেকে। ২টি করে চার-ছয়ে ৩৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন তিনি। বাকিদের মধ্যে দুই অঙ্কের কোটা ছুঁয়েছেন মাত্র তিনজন। অধিনায়ক উইলিয়ামসন ২৩, রস টেলর ১৮ ও জেমস নিশাম ১৩ ছাড়া অন্যরা আসা-যাওয়ার মিছিলে।

প্রোটিয়াদের হয়ে ৫ রানে তিন উইকেট নিয়ে ধসে নেতৃত্ব দিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ২টি করে উইকেট গেছে রাবাদা, পারনেল ও ফিলেকোয়োর দখলে।

Reneta

আগামী ১ মার্চ হ্যামিল্টনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ নিজের বইয়ের মোড়ক খুলবেন কবরী

পরবর্তী

ট্রাম্পের নির্বাহী আদেশকে আরেক নির্বাহী আদেশে ঠেকালেন ওয়াশিংটন গভর্নর

পরবর্তী

ট্রাম্পের নির্বাহী আদেশকে আরেক নির্বাহী আদেশে ঠেকালেন ওয়াশিংটন গভর্নর

সাজাপ্রাপ্ত হলেও খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন: মওদুদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT