ফুটবল

ভিলারিয়ালের কাছে হেরে লা লিগা শেষ করল বার্সা

বার্সেলোনা ও ভিলারিয়াল ফুটবল ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ও ভিলারিয়াল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, গোলের জন্য চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১-২২ মৌসুমে হারের তিক্ত স্বাদ নিয়েই লা লিগা শেষ করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ভিয়ারিয়াল।

৩৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বার্সা লিগ শেষ করেছে। আগেই শিরোপা নিশ্চিত করা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬।

রোববার রাতে ন্যু ক্যাম্পে হওয়া ম্যাচের ৪১ মিনিটে ড্যানিয়েল পেরেজোর বাড়ানো বল আদায় করে ডান পায়ের কিকে অতিথিদের লিড এনে দেন আলফোনসো পেড্রাজা। বিরতির পর ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোই গোমেজ।

আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে ৭১ পয়েন্ট পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করল। অ্যাথলেটিক ক্লাবকে একমাত্র গোলে হারিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৭০।

পয়েন্ট টেবিলের সেরা চারে থাকায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট কেটেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়া।

রিয়াল বেটিস ৬৫ পয়েন্ট পেয়ে পঞ্চম ও রিয়াল সোসিয়েদাদ ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করায় আগামী মৌসুমে ইউরোপা লিগ খেলতে পারবে। ৫৯ পয়েন্ট পাওয়া ভিয়ারিয়াল সপ্তম স্থান নিশ্চিত করায় উয়েফা কনফারেন্স লিগে খেলবে।

বিষয়:বার্সেলোনা ভিলারিয়াল লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…