চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচারে স্মারকলিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। 

সহকারী প্রক্টর বদরুজ্জামান, সীমা ইসলাম ও মাহবুব লিটু স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি গ্রহণের পর এ বিষয়ে তারা কথা বলতে রাজি হননি। তবে ছাত্রদের সাথে আলোচনা করে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ শেষে উপাচার্যের কার্যালয়ে যান সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।

মিছিলটি রাজু ভাস্কর্য থেকে মধুর ক্যান্টিন ও বাণিজ্য অনুষদ হয়ে উপাচার্যের কার্যালয়ে এসে  শেষ হয়। সেসময় সাংবাদিকের সামনে লিখিত বক্তব্য তুলে ধরছে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের নেতারা।

সমাবেশে ছাত্র ঐক্যের নেতারা বলেন: ৯ তারিখ পর্যন্ত আল্টিমেটাম থাকবে। যদি আমাদের দাবি পূরণ না করা হয়, তারপর বৃহত্তর ছাত্র আন্দোলন করে দাবি আদায় করা হবে।

লিখিত বক্তব্যে তারা বলেন: ডাকসু ভবনে নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ডাকসু ভিপি নুরুল হক নুরসহ আহত শিক্ষার্থীদের নামে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য আমরা পাইনি। ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এ দায় এড়াতে পারে না।

Reneta

২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের ভেতরে এবং বাইরে ভিপি নুর এবং তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা চালায়। প্রায় আধঘণ্টা চলে সেই হামলা। এতে ভিপি নুরসহ আহত হয় অন্তত ১৫ জন।

হামলার প্রায় এক ঘণ্টা পর ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের উদ্ধার করেন। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুভিপি নুরহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT