চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাড়াটিয়া খুনিরা এমপি লিটনকে হত্যা করেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৭
গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে ভাড়াটিয়া খুনিরাই হত্যা করেছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

বুধবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তেব্যে নিহত লিটনের বড় বোন আফরুজা বারি বলেন, এটা ভাড়াটিয়া খুনী দ্বারা সংঘটিত পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এর পেছনে রয়েছে মদতদাতা, পৃষ্ঠপোষক, পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা এব সর্বশেষ হত্যাকারীরা।

“এরা হতে পারে কোন ব্যক্তি প্রতিষ্ঠান দল বা কোন আদর্শিক অপশক্তি। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনার আগে ও পরে কিছু প্রশ্নের সৃষ্টি  হয়েছে।”

এ সময় তিনি আরো বলেন, ‘নিজ বাড়ীতে মানুষ সবচেয়ে নিরাপদ,  খুনীরা সেই নিরাপদ জায়গাটিকে খুনের জন্য বেছে নিয়েছিল কেন? খুনীরা পরিচয় না দিয়ে নিবিঘ্নে বৈঠকখানায় ঢুকে গেল। লিটনের অতন্ত্র প্রহরী হিসেব পরিচিত তার পালিত কুকুর ২টি তখন কোথায় ছিল? গুলিবিদ্ধ হওয়ার পর এমপি লিটন প্রায় ১ ঘণ্টা সচেতন ও সজ্ঞানে বেঁচে ছিলেন। সে সময় কেন খুনীদের পরিচয় নেয়া হলো না। এছাড়া পরপর ৫টি গুলি ছোঁড়া হলেও তাকে বাঁচানোর জন্য কেন কেউ এগিয়ে এলো না প্রশাসন সে বিষয়গুলো খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।’

“এমপি লিটন আওয়ামী লীগের এক অকুতভয় সৈনিক ছিলেন। সে সুন্দরগঞ্জের এলাকার সততা নিষ্ঠার ঝান্ডা উড়িয়ে ছিলেন। তার নানা উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল  বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারাই ভাড়াটিয়া খুনী দিয়ে এমপি লিটনকে খুন করেছে।”

২৫ দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত এই নৃশংস খুনীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশা প্রকাশ করেন তারা।

Reneta

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপির ছোট বোন ফাহমিদা বুলবুল কাকুলী, চাচাতো ভাই তৌফিকুল ইসলাম মুকুটসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি লিটন হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT