চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করেছে সরকার: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৬:৫০ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করেছে। তারা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধুলিস্যাৎ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে।

সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইতিহাস বলছে, শাসকগোষ্ঠী সবসময় জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৪৭ সালে পুর্ব বাংলার মানুষ মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু ১৯৫৪ সালে এসে সেই মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেলো। সরকার যখন জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয় তাহলে এভাবেই বিলুপ্ত হয়ে পড়ে।’

তিনি বলেন,  ‘ভাষা আন্দোলন ছিল মূলত গণতান্ত্রিক আন্দোলন। সেই আন্দোলনের হাত ধরেই আসে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেলাম। এটাও ছিলো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন।’

আলোচনা সভায় সভাপতির ভাষণে বিএনপি মহাসচিব বলেন,  ‘আওয়ামী লীগ নেতারা কথায় কথায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। কিন্তু তারা জানেনা যে এই চেতনা গণতন্ত্রের চেতনা। তারা গণতন্ত্র ধ্বংস করেছে।’

আওয়ামী লীগ সেই পাকিস্তানি শাসকগোষ্ঠীর মতো দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে পদদলিত করেছে অভিযোগ করে তিনি বলেন, এর বিরুদ্ধে আমাদের আজ দুর্বার আন্দোলন করতে হবে। শপথ নিতে হবে।

এ সময় একুশের চেতনায় নেতাকর্মীদের উজ্জীবিত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আইইবি মিলনায়তনের সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ও অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ প্রমুখ।

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৌকীর আর বিপাশার ‘লাল রঙের গল্প’

পরবর্তী

তুষারের ব্যাটে দক্ষিণাঞ্চলের রানের পাহাড়

পরবর্তী

তুষারের ব্যাটে দক্ষিণাঞ্চলের রানের পাহাড়

সাঁওতাল পল্লীর শিশুদের জন্য নতুন বিদ্যালয়

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT