বিনোদন

ভাষা শহীদদের প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ভাষা শহীদদের স্মরণে ফুলের মালা অর্পণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নিয়েছেন কাঞ্চন-নিপুণ পরিষদের বেশিরভাগ বিজয়ীরা।

অঞ্জনা ছাড়া ছিলো না মিশা-জায়েদ প্যানেলের কেউই। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ফেরদৌস, অঞ্জনা, নিপুণ, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহ্’সহ অন্যান্য সদস্য।

সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, ভাষা আন্দোলনের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই সকালে সবাই এফডিসিতে এসেছেন। অন্যদিকে, মিশা-জায়েদ প্যানেলের সব বিজয়ীদের জানানো হলেও বেশিরভাগই এতে অংশ নেয়নি।

সমিতের সাধারণ সম্পাদক পদ নিয়ে কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে আইনী লড়াই চলছে। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের দ্বিবার্ষিক এই নির্বাচনে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়।

এরপর আপিল বোর্ড তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। তাই পদটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তারা। আগামী ২২ ফেব্রুয়ারি যার শুনানি হবে।

বিষয়:অঞ্জনা অমিত হাসান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইমন ইলিয়াস কাঞ্চন কেয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…