চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাল নেই সুবীর নন্দী, হার্টের সমস্যা কাটছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
বিনোদন
A A

১৮ দিন পর চোখ মেলে তাকালেও দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর হার্টের সমস্যা নিয়ে ভীষণ চিন্তিত সিঙ্গাপুরের চিকিৎসকরা। 

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি আছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। সেখানে চলছে তার চিকিৎসা। শুক্রবার তার অবস্থা নিয়ে আশাব্যঞ্জক খবর দিলেও, তার পরদিনই শোনা গেল অন্য খবর।

শনিবার দুপুরে সুবীর নন্দীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, এই মুহূর্তে ভাল নেই সুবীর নন্দী। তার হার্টের সমস্যা কাটছেই না।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সামন্ত লাল। শুক্রবার (৩ মে) দুপুরে প্রায় ১৮ দিন পর চোখ খুলেছেন সুবীর নন্দী, এমন খবর তিনিই দিয়েছিলেন।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সুবীর নন্দীর ব্রেইনের সমস্যা নিয়েই আমরা ভয়ে ছিলাম। সেটা কেটে যাওয়ার ফলে তিনি চোখ খুলেছেন, পরিচিতজনদের চিনতেও পেরেছেন। কিন্তু এখন মেজর সমস্যা দেখা দিয়েছে তার হার্টের অবস্থা নিয়ে। এটা নিয়ে সবাই চিন্তিত।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকাকালীন গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় । দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন তিনি।

Reneta

১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসামন্ত লালসিঙ্গাপুরসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
ছবি: অ্যাপালাচি স্কুলে বন্দুক হামলাকারী কোল্ট গ্রে-র বাবা কলিন গ্রে।

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ১৫ বছরের কারাদণ্ড

জুলাই ৩১, ২০২৬

‘অ্যাড মানি’ সুবিধার নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

জুলাই ৩১, ২০২৬

১৬ বছরে মাছরাঙা টেলিভিশন

জুলাই ৩১, ২০২৬
ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝলমলে রোদ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT