চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন চলছে শুভ-তানহার ‘ভালো থেকো’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
ভালো থেকো

চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া জুটির প্রথম ছবির ‘ভালো থেকো’। এর আগে ২২ ডিসেম্বর ও ২ ফেব্রুয়ারি মুক্তির তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে গেল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশের ৮৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবিটি।

মুক্তির আগে ছবিটি সিনেমা প্রেমীরা অনেক আশায় ছিলেন ভালো থেকো নিয়ে। নির্মাতা ও প্রযোজক ভেবেছিলেন, ছবিটি দর্শকরা গ্রহণ করবে। হল মালিকরা মনে করেছিলেন, ভালো ব্যবসা করবে। কিন্তু সে আশায় যেনো কিছুটা গুড়ে বালি! ভালো থেকো মুক্তির তিন দিনের মাথায় দেশের কয়েকটি প্রেক্ষাগৃহ ও বুকিং এজেন্টের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের ‘ভালো থেকো’ ছবিটি গড়পড়তা দেখছে দর্শক!

সবমিলিয়ে মুক্তির ৩ দিন পর কেমন চলছে ভালো থেকো, সেই খোঁজ নিয়েছে চ্যানেল আই অনলাইন। ঢাকার কয়েকটি সিনেমা হল ঘুরে তেমন কোন ভিড় চোখে পড়েনি। দর্শক সমাগম ছিলো স্বাভাবিক। কারণ হিসেবে দেশের বতর্মান রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী অনেকেই।

রোববার দুপুরে চ্যানেল আই অনলাইনকে সিনেমা হল মালিক সভাপতি নওশাদ বলেন, সিনেমাটি গল্পের শেষ অংশের অনেকের পছন্দ হয়নি। আমাদের দেশের মানুষ ট্র্যাজেডি খুব ভালো ভাবে গ্রহণ করে না। তাছাড়া নায়িকা নবাগত হওয়ায় প্রভাব পড়েছে ছবিতে। শুভকে বাদে পরিচালক অন্য শিল্পীদের সঠিক ব্যবহার করতে পারেনি।

তিনি আরও জানিয়েছেন, প্রথম দিন ভালো থেকো ভালো চলেছিল, তারপর থেকে এই ছবি নিয়ে বলার মতো বিশেষ কোনো খবর নেই। বলাকা সিনেমা হলে চলছে ভালো থেকো। হলটির ম্যানেজার আকতার জানালেন, খুব বেশি ভালো যাচ্ছে না ভালো থেকো। দেশের রাজনৈতিক অস্থিরতাকেই দায়ি করলেন এই কর্মকর্তা।

ভালো থেকো ছবিটি প্রদর্শিত হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম সিনেমা হল যশোরের মনিহারে। সেখানেও ছবিটির ব্যবসা নিয়ে খুশি নন হলটির ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন। কারণ, গত দুদিনে একটি শো-ও হাউজফুল হয়নি। বললেন, এর আগে ‘ইন্সপেক্টর নটি কে’ চালিয়েছিলাম মনিহারে। ভালো ব্যবসা করেনি।

Reneta

ভালো থেকো

মনিহার সিনেমা হলের এই কর্তা আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না বিধায় দর্শক হলে আসছে না। শুক্রবার মুক্তির প্রথমদিনে চার শো থেকে ৪০ হাজার টাকা উঠেছে। শনিবার টেনেটুনে ২০ হাজার টাকা উঠেছে। আজ (রোববার) দর্শক কম। দেখা যাক কত টাকা ওঠে!

মিরপুরের সনি সিনেমা হলের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন জানান, খুব ভালো চলছে না, আবার খুব খারাপ চলছে না। তবে ব্যবসায়িক প্রত্যাশা পূরণ হয়নি। শুক্রবার সন্ধ্যার শোতে হাউজফুল ছিল। এই একটি শো ছাড়া আর কোনো শো হাউজফুল হয়নি। ফাঁকা ফাঁকা যাচ্ছে, এবার বোঝেন কেমন চলছে!

শ্যামলী সিনেমা হলের কর্মচারী রানা বলেন, টেনেটুনে চলছে। তিনদিনে কোনো হাউজফুল যায়নি। তিনি বলেন, কয়েকবার মুক্তি দেয়া হবে বলেও ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পাইনি। এতে করে দর্শকদের আগ্রহ কমে গেছে। শুভর ঢাকা অ্যাটাক ছবিটা যেমন চলেছিল, সেই তুলনায় এই ছবি কিছুই না। শুভকে দেখতে যারা হলে আসছে, হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ সিনেমা হল বুকিং এজেন্ট সমিতির প্রেসিডেন্ট সারোয়ার ভুঁইয়া দিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। যেদিন মুক্তি পেয়েছে ওইসময় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। তিনি বলেন, ছবিটা যেমন, সেই হিসেবে সেল নেই। ছবি আমি দেখেছি। একেবারে খারাপ বলা যায়না। সত্যি কথা বলতে, এই ছবি নিয়ে যেমন ব্যবসা আশা করেছিলাম তেমনটা চলছে না। দর্শক কেন দেখছে না সেটা তো আমার জানার কথা নয়। তবে সেল মোটেও ভালো না।

ভালো থেকো এর এমন ভালো না থাকার খবরে সিনেমাটির প্রযোজক অভি জানিয়েছেন,দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা শুক্র ও শনিবার তেমন ব্যবসা করেনি। আজ (রোববার) থেকে সিনেমার সেল বাড়ছে। আশা করছি ১৪ ফেব্রুয়ারিতে আমরা আবার দর্শক পাবো।

প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের ‘ভালো থেকো’ ছবিতে জয় ও নীলার চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তানহা তাসনিয়া। ছবির পরিচালক গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। শুভ-তানহা ছাড়াও অভিনয় করেছেন আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়াত, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভতানহা তাসনিয়াভালো থেকো
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT