চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো কাজ করার শপথ নিয়েছেন শিল্পীরা

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৩২ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

অভিনয়ের পাশাপাশি ভালো কাজে নিজেদের নিয়োজিত রাখার শপথ নিয়েছেন অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত সদস্যরা। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অভিনয়শিল্পী সংঘের নির্বাচিত শিল্পীদের শপথবাক্য পাঠ করান সংগঠনটির আহ্বায়ক মামুনুর রশীদ।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এস এম মহসিন। তিনি অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য প্রার্থীদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি অভিনয়শিল্পী সংঘকে এগিয়ে নিয়ে যাবে।

অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত সদস্যরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান সংগঠনটির আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। শিল্পীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, গঠনতন্ত্র প্রণয়ন ও তার প্রতি আনুগত্য, ভালো কাজের মাধ্যমে অভিনয়শিল্পী সংঘকে মর্যাদাপূর্ণ এবং অনুকরণীয় পেশাদারী সংগঠন হিসেবে গড়ে তোলার শপথ নেন সবাই।

শপথ শেষে অভিনয়শিল্পী সংঘের সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানান ডিরেক্টরস গিল্ড, ক্যামেরা অ্যাসোসিয়েশন, নাট্যকার সংঘসহ টেলিভিশন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম বলেন, তারা স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিল্পীদের সমস্যা নিরসনে কাজ করবেন।

নবনির্বাচিত সভাপতি শহীদুল আলম সাচ্চু তার বক্তব্যের শুরুতে পাবনা থেকে ঢাকায় ভোট দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত অভিনয়শিল্পী মোজাম্মেল হকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সবাইকে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তিনি অভিনয়শিল্পী সংঘের আগামী নির্বাচন ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ইলেক্ট্রো ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আয়োজন করার ব্যাপারে আশাপ্রকাশ করেন। এছাড়া শিল্পীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন।

Reneta

১০ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে প্রথমবারের মতো অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হন শহীদুল আলম সাচ্চু এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন ও তানভীন সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিলন ও রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, অর্থ সম্পাদক তানিয়া আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, দফতর সম্পাদক শামস সুমন, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, সুজাত শিমুল, মুকুল সিরাজ ও সনি রহমান।

ছবি- ওবায়দুল হক তুহিন

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

এপ্রিল ২৭, ২০২৬

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার বিকল্প: বাশার

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT