চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা চলতে থাকুক: ভাবনা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৪৪ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
বিনোদন
A A
ভাবনা

ভাবনা

৪ আগস্ট শুক্রবার মুক্তি পেয়েছে অনিমেষ আইচ পরিচালিত আলোচিত ছবি ‘ভয়ংকর সুন্দর’। কলকাতার নায়ক পরমব্রত চটট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ আহসান হাবীব ভাবনা। চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে প্রত্যাশার কথা বললেন ভাবনা।

কেমন আছেন?
খুব ভালো আছি। বলাকায় বসে নিজের ছবি দেখছি।

তাহলে তো দর্শক প্রতিক্রিয়া সরাসরি দেখার সুযোগ হলো।
হ্যাঁ, দর্শক হাততালি, উল্লাস, চিৎকার করে আনন্দ প্রকাশ করছে। এই শুনুন এখন হাসছে। (মোবাইলের এপাশ থেকে দর্শকের সমবেত হাসি শোনা গেল।) আমার খুব মজা লাগছে।

দর্শক কাকে বেশি পছন্দ করছে, আপনাকে না পরমব্রতকে?
(হাসি) নিজের প্রশংসা কীভাবে করি?

বড় পর্দায় নিজেকে দেখার অনুভূতি কেমন?
এ এক অন্যরকম অনুভূতি। বলে বোঝানোর মতো না।

পর্দায় ভাবনাকে দেখে কতটুক সন্তুষ্ট?
পুরোপুরি সন্তুষ্ট। আমি স্বপ্নে নিজেকে যেভাবে দেখতে চেয়েছিলাম, তারচে সুন্দরভাবে আসতে পেরেছি। প্রথম ছবিটা যেভাবে করতে চেয়েছিলাম অনিমেষ সেভাবেই উপস্থাপন করেছে। আমি খুবই খুশি।

Reneta

ঝর্ণায় শুটিং করেছেন। নিশ্চয় অনেক মজা হয়েছে?
মোটেই না। শুটিংয়ের কয়েকদিন আগে সেই ঝর্ণায় একটা অ্যাকসিডেন্ট হয়েছিল। ফলে নিরাপত্তার জন্য ঝর্ণা এলাকায় লোহার বেড়া দেওয়া। আমরা সেই বেড়া টপকে গিয়ে শুটিং করেছি।

প্রথম সপ্তাহে ২৮টি হলে মুক্তি পেয়েছে।
হ্যাঁ, তাই বলে হলের চাহিদা ছিল না, এমনটা কিন্তু না। দের শতাধিক হল ‘ভয়ংকর সুন্দর’ চালাতে চেয়েছিল। কিন্তু পরিচালক অনিমেষ নিজে পরিবেশনার দায়িত্ব পালন করছে। সে চাইছে ধীরে ধীরে হলের সংখ্যা বাড়ুক।

তার মানে দ্বিতীয় সপ্তাহে হল বাড়বে?
ইনশাআল্লাহ। দোয়া করি যেন মানুষ হলে আসে এবং আমাদের ছবিটা দেখে।

পরমব্রতের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
পরমব্রত বেশ চুপচাপ মানুষ। খুব ভালো অভিনেতা। তার সঙ্গে শুটিং অভিজ্ঞতা খুবই সুন্দর।

বলাকায় ভক্তদের সঙ্গে ভাবনা।
বলাকায় ভক্তদের সঙ্গে ভাবনা।

এ ধরণের ছবি মুক্তি পেলে একটা অভিযোগ শোন যায় যে, ছবিটি না হয়েছে ছবি না হয়েছে নাটক। ‘ভয়ংকর সুন্দর’ ছবির বেলায় এমন কোনো অভিযোগ উঠেবে বলে মনে হয়?
একদম না। গতকাল প্রিমিয়ার আর আজকের শোয়ের দর্শক রেসপন্স দেখে কখনো মনে হয়নি ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে এমন অভিযোগ উঠবে । আর অনিমেষ প্রমাণিত ডিরেক্টর। সে যখন নাটক বানায়, সেটা নাটক। যখন সিনেমা বানায়, সেটা সিনেমা। সেটাকে নাটক বলার প্রশ্নই উঠে না। এই সিনেমা নির্মাণে কোথাও কোনো কার্পণ্য করা হয়নি। সিনেমা বানাতে যেখানে যেটা লাগবে ঠিকঠাক সেটাই দেওয়া হয়েছে।

একটা অভিযোগ উঠেছিল, শুরুতে গল্প শুরুতে যেমন ছিল, দ্বিতীয় লটে শুটিংয়ের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে।
একদমই না। আমি এই কথা প্রথম আপনার মুখ থেকে শুনলাম। এটা তো মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ ছোট গল্প থেকে নেওয়া। ফলে চেঞ্জ করার কোনো সুযোগই নাই।

দর্শকদের উদ্দেশে যা বলতে চান।
দর্শকদের উদ্দেশে একটা কথাই বলব, আপনারা শুরু থেকেই ভয়ংকর সুন্দরের সাথে ছিলেন। আজও আছেন। আজ সারাদেশে ১৫ হাজার দর্শক ছবিটি দেখছেন। আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি। এবং এই ভালোবাসা চলতে থাকুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভয়ংকর সুন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT