চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো নেই সেই বাংলাদেশী ‘বাজরঙ্গি ভাইজান’ মূসা

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৯:০৬ পূর্বাহ্ন ১৪, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

‘বাজরঙ্গি ভাইজান’ নামে খ্যাতি পাওয়া জামাল ইবনে মূসা ভালো নেই। পাচারকারীদের হাত থেকে ভারতীয় এক শিশুকে উদ্ধার করে দিল্লীতে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিয়ে আসার পর দেশে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তিনি। মূসা বলেছেন, ভালো কাজ করতে গিয়ে সব কিছু হারাতে হয়েছে তাকে।

বলিউডের সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ দর্শকের হৃদয়-মন-বিবেক নাড়িয়েছিল। বাস্তবেও ঘটেছে এমন। ছয় বছর আগে দিল্লী থেকে পাচারের শিকার হয়ে বাংলাদেশের বরগুণায় চলে এসেছিলো পাঁচ বছরের সনু।

বেশ কাঠখড় পেরিয়ে সনুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছেন বাংলাদেশের জামাল ইবনে মূসা। ভারতের সব গণমাধ্যমে এসেছে ওই সংবাদ। ভারতে তিনি উপাধি পেয়েছেন ‘বাজরঙ্গি ভাইজান’ হিসেবে।

দিল্লীতে সনুকে পৌঁছাতে গিয়ে নানা ভাবে হেনস্তা, নির্যাতন সহ্য করতে হয়েছে। জেল খেটেছেন ১ মাস ২৪ দিন। একমাত্র সম্বল বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিও হারিয়েছেন। এখনো মামলা রয়েছে একাধিক।

‘বাজরাঙ্গি ভাইজান’ মূসা বলেন, সনুকে ফিরিয়ে দিতে গিয়ে বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছি। নিজের শেষ সম্বল চাকুরিটাও হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।

কান্নায় ভেঙ্গে পড়া মূসা বলেন, বর্তমানে কোর্টে এবং থানায় আমার মামলা রয়েছে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার আকুতি যাতে আমি মামলা থেকে মুক্ত হতে পারি।

Reneta

এবং সরকার যদি একটা কাজের ব্যবস্থা করে দেয় তাহলে একমাত্র ছেলে নিয়ে  বেঁচে থাকতে পারব। যোগ্যতা অনুসারে যদি আমার সুইপারের চাকুরিও হয় তাহলে কোনো আপত্তি নেই যদি সরকার যদি এই সাহায্যটুকু আমার জন্য করে। 

মানুষের জন্য উপকারের মানসিকতা মূসার প্রথম নয়। ২০০৭ সালে চেতনানাশক ওষুধ খাইয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেছিলেন এক বাবা। সেই বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন মূসা। শেষ পর্যন্ত বিচারও পেয়েছেন। ৬৪ বছরের সাজা হয় বাবা সেন্টু তালুকদারের।

মূসা আরো বলেন, নিজে যতো হয়রানির শিকারই হন না কেনো, অন্যের জন্য কিছু করার যে যে আনন্দ তার কাছে সবকিছু তুচ্ছ।

এরইমধ্যে বরগুণায় ভারতীয় শিশু সনুকে ভারতে ফিরিয়ে দেয়ার মামলার পূর্ণাঙ্গ রায় বেরিয়েছে। সেখানে মূসার ভূমিকাকে ‘নজিরবিহীন দৃষ্টান্ত’ বলে উল্লেখ করেছেন আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: বাজরাঙ্গি ভাইজানবাংলাদেশী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT