চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে কাছে আসবেন কী করে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য
A A

রবীন্দ্রনাথের ভাষায়, তোমরা যে বলো ভালোবাসা ভালোবাসা, সখি ভালোবাসা কারে কয়, কিংবা আমার জীবনে তুমি বাঁচো তোমার কামনা আমার চিত্ত দিয়ে যাচো।

কবির এমন আবেগ, উপমায় ভালোবাসা অাসে। রাতে শেষে ভোর হয়। তবুও ভালোবাসার চোখ খোলা থাকে প্রিয় মানুষটির জন্য। এমন করেই প্রতিটি ভালোবাসার মানুষদের জন্য এমন করেই ফিরে আসে ভালোবাসা দিবস।

ভালোবাসার সখা-সখিদের জন্য এটি একটি বিশেষ দিন। সারাবছরের ভালোবাসার অনেক জমানো কথা সেদিন মন থেকে উঁকি মাড়ে ভালোবাসার মানুষটির জন্য। এদিনে কেউ আশা বাধে, মিলন হবে কতো দিনে আবার কেউ ভালোবাসার স্বপ্ন ফেরি করে গেয়ে ওঠে ‘ভালোবাসবো বাসবোরে বন্ধু তোমায় যতনে’।

গানের ভাষায় ভালোবাসা বোঝানো খুব সহজ। আবার প্রশংসা থেকেও ভালোবাসা শুরু হতে পারে। যেমন অাপনার হাসি বা কথা বলার স্টাইল কারো মন ছুঁয়ে যায়।

জীবনের এ কর্মব্যস্ততার মধ্যে হয়তো একে অন্যের সঙ্গে ঠিকমতো কথাই হয়নি। তাদের জন্য ভালোবাসা দিবসটি হয়ে উঠতে পারে একটু অন্যরকম একটু স্পেশাল। সবকিছু পিছে ফেলে সেদিন শুধু হবে দু’জনের। সেদিন দু’জন হারিয়ে যাওয়ার একটি বিশেষ দিনও হতে পারে।

এ তো গেলো ভালো লাগার কথা। শুধু কথা দিয়ে যারা প্রিয় মানুষটিকে ভালোবাসতে চান না। তারা সেদিন স্পোশাল কিছু সারপ্রাইজ রাখতেই পারেন। সেটি হতে পারে বাসায় বা কোনো খোলা রাস্তায় বা বাড়ির বিশাল একটি চাঁদমাখা ছাদে।

Reneta

সারপ্রাইজের মধ্যে পুরুষরা নারীদের জন্য স্পেশাল হিসেবে প্রিয় মানুষটিকে অসাধারণ হেয়ার রিং বা শুধু রিং উপহার দিতে পারেন। বা কারো প্রিয়সী যদি চকলেট, ফুল বা কার্ড পছন্দ করেন তাকে সেই জিনিসটি দিয়ে চমকে দিতে পারেন। আর হয়তো তার ধরে বলতেই পারেন ভালোবাসি অনেক ভালোবাসি তোমায়। দেখবেন আপনার কাছে পৃথিবী কতটুকু রঙ্গীন। 

ভালোবাসা দিবসে নারীরাও তাদের প্রিয় মানুষটির জন্য করতে পারেন ভিন্ন কিছু আয়োজন। হয়তো মানুষটির সঙ্গে অনেক বছরের পথচলা। বেশিরভাগ স্মৃতি ধরা পড়েছে ছবির মধ্য দিয়ে। জীবন সঙ্গীর জন্য হয়তো এই বিশেষ দিনে সবগুলো স্মৃতি একসঙ্গে করে একটি ছবির অ্যালবাম উপহার দিতে পারেন। এছাড়া আপনার হাতে সেরা খাবারটি ক্যান্ডেল নাইট ডিনারে বিশেষভাবে রাখতে পারেন।

আসলে ভালোবাসতে বড় উপহারের প্রয়োজন হয় না শুধু থাকার দরকার হয় একটি সুন্দর মন ও ভালোবাসার মন। তবে হ্যাঁ সবার চাহিদা বা ভালোবাসা একিরকম হয় না। যাদের একটু বাড়তি আয়োজন রাখতে পছন্দ করেন। তারা দামি হোটেলে একসঙ্গে করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার। এরপর নিজেদের গাড়ি নিয়ে বেড়িয়ে পড়তে পারেন অজানার উদ্দেশ্য।

যেখানে শুধু আপনি ও নির্ভতার জায়গা ভালোবাসার সেই মানুষটি। যাকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। যাকে ছাড়া আপনার একটি দিনও চলবে না। মন থেকে যেনো একটি শব্দ তখন বেরিয়ে আসবে ‘একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেনো আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয়’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব ভালোবাসা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT