চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারী বাতাসে বল করতে অনেক কষ্ট হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারী বাতাস। বৈরি কন্ডিশন। সঙ্গে ঘরের মাঠে নিউজিল্যান্ডের দুর্দান্ত ক্রিকেটাররা তো আছেনই। মাঠের খেলায় জিততে হলে আগে জয় করতে হবে আবহাওয়া-কন্ডিশনকেও। দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে সেই কথাটাই বলে গেলেন আবু জায়েদ রাহী। বাংলাদেশি পেসারের কণ্ঠে মিশে থাকল কিউইদের বৈরি কন্ডিশনে চ্যালেঞ্জ জয়ের প্রত্যয়ও।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজ খেলতে নামার আগে কেবল একটাই প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। সেটাও দুদিনের। ২৩ ফেব্রুয়ারি লিংকনে শুরু হতে যাওয়া ম্যাচটি টাইগারদের জন্য যতটা না ব্যাটে-বলের, তার চেয়ে বেশি কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চ্যালেঞ্জ।

ফেব্রুয়ারি মাসে লিংকনের গড় তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াস থাকে নিয়মিতই। আদ্রতা ৬০ থেকে ৭০ শতাংশের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা তুলনামূলক বেশিই। কেবল লিংকনেই নয়, পুরো নিউজিল্যান্ডের বর্তমান আবহাওয়াই এখন এমন। আগে থেকে পরিচয় না থাকলে উপমহাদেশের ক্রিকেটারদের এখানে খেলা মানে অথৈ জলে হাবুডুবু খাওয়ার মতো!

সেই নিউজিল্যান্ডে খেলতে খালিদ আহমেদ, এবাদত হোসেনদের মতো নতুন বোলারদের দলে রেখেছে বাংলাদেশ। রাহী নিজেও খুব একটা পরিচিত নন এমন কন্ডিশনের সঙ্গে। তাই ওশেনীয় অঞ্চলের পরিবেশে মানিয়ে নিতে জোর চেষ্টা সফরকারীদের।

‘এখানকার বাতাস অনেক ভারী। প্রস্তুতি ম্যাচে আমরা এটা নিয়েই কাজ করবো। আজকেও বল করতে অনেক কষ্ট হয়েছে। কারণ বাতাসের জন্য বল এদিক-ওদিক চলে যাচ্ছে। সুতরাং প্রস্তুতির অভিজ্ঞতাটা আমাদের অনেক জরুরী, যাতে নিউজিল্যান্ডের আবহাওয়ায় মানিয়ে নিতে পারি।’ শুক্রবার নিজেদের চ্যালেঞ্জটা এভাবেই জানিয়ে গেলেন রাহী।

পরিবেশের সঙ্গে নিজেদের ফর্মটাও এখন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। সেই তিন ম্যাচে কেবল আটবার স্বাগতিক ব্যাটসম্যানদের আউট করতে পেরেছেন টাইগার বোলাররা। সাদা পোশাকে ভালো করতে হলে যে শুরুতে উইকেট তুলে নিতে হবে, সেটা ভালোই উপলব্ধি করতে পারছেন পেসার রাহী।

Reneta

‘টেস্ট ক্রিকেটে শুরুতেই ব্রেক-থ্রুটা খুব জরুরী। তাই পেসারদের প্রথম কাজই হবে সময় সময় উইকেট তুলে নেয়া।’

‘আমরা ৮ দিন আগে এসেছি। আমাদের মূল লক্ষ্যই হল ২০ উইকেট তুলে নেয়া। জিততে হলে ২০ উইকেট নিতেই হবে। আমরা অনেকদিন আগেই এসেছি। মনে হচ্ছে আমরা মানিয়ে নিতে পেরেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু জায়েদ রাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬

পাকিস্তানেও ‘ককরোচ’ আন্দোলনের আশঙ্কা, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

আগস্ট ১, ২০২৬

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT