চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারাক্রান্ত হৃদয়ের ঈদ

শামীমা খানমশামীমা খানম
২:২৫ অপরাহ্ণ ২৪, মে ২০২০
মতামত
A A

আগামীকাল ঈদ। ঈদ অর্থ খুশি। ধনী-গরীব, আর্ত-পীড়িত সকল মানুষের জন্য ঈদ বয়ে আনে এক অনাবিল আনন্দ। রোজার শুরুতেই মানুষের কেনাকাটার ধুম পড়ে যায়। চলে আত্মীয়-বন্ধুর মাঝে উপহার দেয়া-নেয়া। এক সময় শিশু-কিশোরদের মাঝে ভিউ কার্ড উপহার দেয়ার একটা সুন্দর প্রচলন ছিল। আগের দিনে শিশুদের পাঠ্য বইয়ে একটা অধ্যায় থাকত ‘আজ ঈদ, নতুন জামা পরিব, সেমাই খাইব, ঈদগাহে যাইব, কোলাকুলি করিব’,– এই জাতীয়। তখনকার যুগে গৃহবন্দী বধু ঈদে বাপের বাড়ি যাওয়ার একটা প্রচলন ছিল। অক্ষম কৃষকও কষ্ট করে মেয়ের জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি অথবা লুঙ্গির ব্যবস্থা করত।

শিল্পায়ন-শহরায়নের ফলে অর্থনৈতিক উন্নয়নের ফলে এদেশের মানুষের জীবনমান অনেকটাই বদলে গেছে। ঈদের আনন্দও মানুষের কাছে আরো বেশি উৎসব মুখর হয়ে উঠছে দিন দিন। ঈদের ছুটিতে কর্মমুখী মানুষ আপনজনের কাছে ছুটে যায়। যাকে বলে নাড়ির টানে বাড়ি ফেরা। ছোট-ছোট ছেলে মেয়েরা পথ চেয়ে থাকে উপার্জনকারী বড়ভাই অথবা বোন তাদের জন্য জামা-কাপড়সহ নানান আবদার মিটাতে বাড়ি আসবে। মা-বাবা পথের দিকে চেয়ে থাকেন কখন সন্তানের মুখটি দেখবেন।

ঈদের জলস্থল পথে লোকে লোকারণ্য। বাস, লঞ্চ, স্টিমারে মানুষের উপচে পড়া ভিড়। স্বাচ্ছন্দপূর্ণ ভ্রমণের জন্য কিছু লোকজনের যাতায়াত বিমানে চলে। ঈদের ছুটিতে শহরে গ্রামে প্রতিটা পরিবারেই চলে উপহার বিনিময়ের পাশাপাশি দাওয়াত খাওয়ার ধুম।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়। মুসলমানরা রমজান মাস জুড়ে রোজা পালনের পাশাপাশি তারাবির নামাজ আদায় এবং ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত লাইলাতুল কদরের রাত্রি মসজিদে বসে ইবাদত এ থাকতে বেশি আগ্রহী। কেউ কেউ নাজাতের দশ দিন মসজিদে ইতেকাফে বসেন। ঈদুল ফিতর সামনে রেখে মানুষরা ফিতরা এবং যাকাত প্রদান করে থাকেন। ঈদের নামাযের পূর্বেই ফিতরা আদায় করা মুস্তাহাব। যাকাত ধনী গরিবের সেতুবন্ধ। ধনী প্রদানকৃত অর্থ গরিবের প্রাপ্য হক। যাকাত আদায় করা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। নেক কাজে দেরি করা ঠিক নয়। কারণ হঠাৎ মৃত্যু হলে যাকাত প্রদানকারীর দায়বদ্ধতা থেকে যাবে। বছরান্তে একবার যাকাত আদায় করা ফরজ। ধনবান হওয়া সত্ত্বেও অনেকেই যাকাতের ব্যাপারে উদাসীন। বিশেষ করে কৃপণ ব্যক্তির পক্ষে যাকাত প্রধানে মানসিক চাপ এবং অনিচ্ছা জাগ্রত হয়। প্রকৃত যাকাত দাতা ও গ্রহীতার মাঝে সত্যিই এক মধুর সম্পর্ক গড়ে ওঠে।

প্রসঙ্গতই নিজের অভিজ্ঞতা খানিকটা উল্লেখ করছি: নাকিব কিন্ডারগার্টেনে যাওয়ার সময় ভোরবেলা (মামার ভোরে বাজারে যাওয়া আজীবনের অভ্যাস) আম্মা কয়েক কদম আমার সাথে আসতেন। কোনদিন মামার সাথে হেঁটে হেঁটে যেতাম; আবার কোন কোন দিন রঞ্জু অথবা বাসাদের রিকশায় যেতাম। ওদের সাথে কথোপকথন- বাসাদকে বললাম, তুই নাকি বউ মারা যাওয়ার ত্রিশ দিনও পার না করে আবার বিয়ে করে ফেলেছিস? সে রেগে যেয়ে উত্তর দেয়, কেডা কইছে এই কথা, আমি চল্লিশ দিন পার কইরা পরে বিয়া করছি, নতুন বউ এর নামডা (যাকাতের কাপড়ের লিস্টে) তুইললেন যে।

রঞ্জু এবং তার বউ দুইজনেই কর্মঠ পরিবারটি ওরা কারো দান গ্রহণ করে না। রঞ্জুর সাথে কথোপকথন- আফা আপনে মাস্টারনী মানুষ, কত হাজার টাকা বেতন পাইন? আমি আর রঞ্জুকে বলতে পারি নাই যে জীবনের প্রথম শিক্ষকতায় নতুন স্কুল থেকে কয়শো টাকা সম্মানী পাই।

Reneta

যাই হোক, যাকাত প্রদানকারী হলেন আমার বড় বোন। তবে যাকাতের বস্ত্রগুলো আমার হাত দিয়েই সরবরাহ করতাম। সেই সুখময় দিনগুলি জীবনে ভোলার মত নয়। সারা পৃথিবী জুড়ে সকল মুসলমানের এই যে এত আয়োজন এত আনন্দ সবই আজ সীমিত। সবই যেন স্থবির করে দিল করোনাভাইরাস নামক জীবাণু। প্রায় তিন মাস হতে চলে মানুষের ভয় আতঙ্ক আর জীবনের অনিরাপত্তায়। আপন জনের সাথে নেই কোন দেখা সাক্ষাৎ। ঈদে রাস্তায় নেই মানুষের উপচে পড়া ভিড়, নেই সন্তান বাড়ি ফিরার আশায় মায়ের মেঠো পথের দিকে তাকিয়ে থাকা, প্রিয় মানুষটি উপহার নিয়ে বাড়ি আসবে, প্রহর কাটার তাড়া নেই পল্লী বন্ধুর। ফিতরা ও যাকাত প্রদানকারী গ্রহীতার হাতে তুলে দিতে পারছেন না যেখানে এক মধুর ভাবাবেগ সৃষ্টি হয়।

করোনায় আপনজনের বিয়োগ ব্যথায় কতগুলো পরিবার আজ বেদনায় সিক্ত। দেশ ও জাতি হারিয়েছে মহৎপ্রাণ ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক। এরই মাঝে করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার। এই মহৎ প্রাণ ব্যক্তিরা তাদের সৎ কর্মের জন্য মরে যেয়েও তাঁরা অমর হয়ে থাকবেন দেশ ও জাতির নিকট। ভেতরটা হু- হু করে উঠে টেলিভিশনে যখন সীমিতভাবে বাজানো হয়- ও মন রমজানের ঐ রোজার শেষে, এলো খুশির ঈদ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT