চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারাক্রান্ত মনে প্রতিমা বিসর্জন

কাজী ইমদাদকাজী ইমদাদ
৭:১৬ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। দেবী দূর্গাকে নিয়ে ৫ দিনের উৎসব-আনন্দ শেষে প্রতিমা বিসর্জনের সময় ভারাক্রান্ত ছিলো ভক্তদের মন। তবে হাসিমুখে প্রতিমাকে বিসর্জন দিতে পেরে খুশি দেবী দুর্গার ভক্তরা।

দেবী দুর্গাকে বিসর্জন দিতে হবে বলে যতটুকু সময় কাছে পাওয়া যায়, সেই সময়টুকুতেই দেবী দুর্গাকে খুশি করতে ব্যস্ত ছিলেন ভক্তরা। নাচে-গানে আর ঢাক-ঢোলে মুখরিত ছিলো মন্ডপগুলো। এর আগে সনাতন ধর্মাবলম্বী নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। তবে দেবী দুর্গাকে পেয়ে খুশি ভক্তরা।

বিকালে ঢাকেশ্বরী মন্দির থেকে প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা বের হয়। রাস্তার দু’পাশে পুলিশের কড়া নিরাপত্তায় সদরঘাটের দিকে এগিয়ে যায় শোভাযাত্রা। প্রতিমা বিসর্জনে যাওয়ার পথেও মাকে খুশি করতে নাচে-গানে মুখরিত ছিলো ভক্তরা।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি জানান, বিভিন্ন ঘাটে রাজধানীর ২২৫টি মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেয়া হয়েছে।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা জানান, মূলত ‘দর্পণ বিসর্জনের মাধ্যমে আগের দিনই দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়েছে। মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিমা থেকে ঘটে এবং ঘট থেকে আবার ভক্তের হৃদয়ে মাকে নিয়ে আসাকে বিসর্জন বলে।

মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় জানান, প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি নৌ-পুলিশ ও র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

Reneta

পরে সদরঘাটে একে একে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এবার দেবী দুর্গা মর্তে এসেছিলেন ঘোটকে করে, আর বিদায় নিলেন দোলায় অর্থাৎ পালকিতে করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গা পূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT