চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরে বাংলাদেশের টেস্ট কলকাতা ও ইন্দোরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টুয়েন্ট ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সূচি অনুযায়ী, টিম ইন্ডিয়ার বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে টাইগাররা।

২০১৯-২০ মৌসুমে ঘরের মাটিতে পাঁচটি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ১২টি টি-টুয়েন্টি খেলবে ভারত। সোমবার সেই ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে বিসিসিআই।

ঘোষিত সূচিতে দেখা যাচ্ছে, আগামী ৩ নভেম্বর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ৭ ও ১০ তারিখে সিরিজের বাকি ম্যাচ দুটি হবে। ম্যাচ তিনটি যথাক্রমে দিল্লি, রাজকোট ও নাগপুরে হবে।

এরপর ভারত ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে, ইন্দোরে ১৪ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্টটি কলকাতার ইডেন গার্ডেনসে, ২২ নভেম্বর থেকে।

বাংলাদেশ সিরিজের আগে সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ও সমান ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এছাড়া ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান তিন ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে কোহলির দল।

Reneta

পরে ২০২০ সালের জানুয়ারিতে জিম্বাবুয়েকে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে আতিথ্য দেবে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ে সিরিজের পর জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে পা রাখবে অস্ট্রেলিয়া। মার্চে ফের ভারত সফরে এসে তিনটি ওয়ানডে খেলবে সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT