চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরের প্রাপ্তি ‘পাওয়ার হিটিং’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:৫৭ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রুমানা আহমেদ

রুমানা আহমেদ

ভারত সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজে সফরকারীরা জয়ের দেখাই পায়নি। ফলাফলে প্রাপ্তির স্কোরলাইন শূন্য! তারপরও শূন্য হাতে ফেরা মনে করেন না টাইগ্রেস অধিনায়ক রুমানা আহমেদ।

চ্যানেল আই অনলাইনকে রুমানা জানালেন, শক্তিশালী দলের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ তাদের মাঝে সঞ্চার করেছে নতুন উদ্দীপনা।

‘ভারতে অনেকদিন পর খেলতে গিয়েছি। আদতে ‘এ’ টিম হলেও ভারতের অধিকাংশ খেলোয়াড়ের জাতীয় দলের অভিজ্ঞতা আছে। সবকিছু বিবেচনা করলে ভাল টিমের বিপক্ষে খেলায় আমাদের উপকার হয়েছে। আমাদের দলে অনেক নতুন খেলোয়াড় ছিল, উন্নতির অনেক জায়গাও আছে। উন্নতি করেছিও। সফরটা খারাপ না, আবারও ভালও না। একটা-দুইটা ম্যাচ জিতলে বলতাম ভাল ছিল।’

আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিং খুবই গুরুত্বপূর্ণ। যেটিতে অন্য দলগুলোর চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। রুমানার মতে, সীমাবদ্ধতার শৃঙ্খল ভাঙার ছায়া দেখা গেছে বাংলাদেশের ব্যাটিংয়ে। ভারত সফরে এটিকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

‘অনেক উন্নতি দেখা গেছে। পাওয়ারফুল শট খেলেছে যারা, তারা নতুন এসেছে।  হ্যাপি, লতা, সালমা, পিংকি ভাল ভাল শট খেলছে। বাইরে থেকে হয়ত ওভাবে উন্নতিটা দেখা যাচ্ছে না। তবে পাওয়ার ক্রিকেট খেলার চর্চা দেখা গেছে। বলব, সেটি শুরুই হল ভারত সফর থেকে।’

প্রতিপক্ষ দলের মেয়েদের খেলা দেখেও শিখেছেন রুমানারা। বাংলাদেশ পুরুষ দলের মতো মেয়েরাও একদিন ছন্দে চলে আসবেন মনছবিতে সেটি স্পষ্টই দেখতে পাচ্ছেন। সেটা শেখার সুযোগ বাড়ছে বলেই।

Reneta

‘ভারতীয় মেয়েদের দৃষ্টিভঙ্গি, খেলার সময় শারীরিক ভাষা দেখে অনেককিছু শিখেছি। ২-৩ বছর আগে বাংলাদেশ পুরুষ দল নিয়ে আমরা চিন্তা করিনি বড় বড় টিমকে তারা বিট করতে পারবে। টিম স্পিরিট থেকে এটা চলে এসেছে। একটা টিম লম্বা সময় ধরে অনুশীলন করলে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে, নিয়মিত ম্যাচ খেললে অনেক উপরে যেতে পারে। সেখানে যাওয়ার জন্য আমরা ছন্দে চলে এসেছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দলরুমানা আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT