আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ ২০ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের বিমানবন্দরে যাত্রীরা চেক-ইন কাউন্টারে অপেক্ষা করছে, আধুনিক ও সুসজ্জিত পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২০টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার।

৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সৌদি প্রেস এজেন্সি এসপিএ এর বরাত দিয়ে জানিয়েছে সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গেজেট।

খবরে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ইউরোপের জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ,সাউথ আফ্রিকা, তুরস্ক, পর্তুগাল, ব্রাজিল, সুইডেন, জাপান, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, মিশর, লেবানন, ভারত এবং পাকিস্তানের নাগরিকরা এই সামরিক নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে ভারতীয় নাগরিকদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল যা এখনো বলবৎ রয়েছে। তবে সাময়িক নিষেধাজ্ঞার এই তালিকায় বাংলাদেশের নাম নেই।

গত এক সপ্তাহে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৬৩৯ জন আর মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ৩ লাখ ৬০ হাজার ১১০ জন সুস্থ হয়েছেন।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস সৌদি আরব সৌদিতে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…