চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়ালো, দিল্লীতে সেনাবাহিনী তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০৪, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। আর মৃত্যু ২ লাখ ২২ হাজারের বেশি।এদিকে দিল্লিতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাপনা সামলাতে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন হাইকোর্ট।

যাতে কোভিড হাসপাতালগুলির অক্সিজেন পেতে কোনও অসুবিধা না হয়, সেজন্যই সেনাবাহিনীকে দায়িত্ব নিতে অনুরোধ করেছিল হাইকোর্ট। সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, তারা দিল্লি হাইকোর্টের অনুরোধটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

এদিকে, ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুযায়ী,শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন শনাক্ত হয়ে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ কোটি ২ লাখ ৭৫হাজার ৫৪৩ জন।

Banglabid

মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যও হয়েছে ভারতে। গত একদিনে ভারতে ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছ ২ লাখ ২২ হাজার ৩৩৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৬৬ লাখ ৭০৩ জন।

এই নিয়ে টানা ১৩তম দিনের মতো ভারতে তিন লাখের বেশি রোগী শনাক্ত হল।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মহামারির দ্বিতীয় ঢেউয়ে নতুন এ ধরনের সংক্রমণে নাকাল অবস্থা ভারতের। দিনে দিনে বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। শ্মশানে দিন-রাত জ্বলছে চিতা।

Reneta

করোনাভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।

সেই সময় সবে ভারত করোনার প্রথম ধাক্কা সামাল দিয়ে উঠছে। তবে গত মার্চ থেকে দেশটিতে সংক্রমণ আবার বাড়তে শুরু করে। গবেষকরা বলছেন, দেশটিতে এটি করোনার দ্বিতীয় ঢেউ।

মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, ১৩৫ কোটি জনসংখ্যার দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হবে।

তবে সংক্রমণ এবং মৃত্যু বাড়লেও দেশটিতে এখনও কঠোর লকডাউন আরোপ করেনি দেশটির সরকার প্রধান।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান প্রথমে। ভারতের পরে রয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসমৃত্যুশনাক্তসেনাবাহিনীহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুবলীর নতুন সিনেমা রিভেঞ্জ, নায়ক রোশান

পরবর্তী

কেরেলায় লাল ঝড়ে সব হারিয়েছে বিজেপি

পরবর্তী

কেরেলায় লাল ঝড়ে সব হারিয়েছে বিজেপি

বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT