চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত এগিয়ে থাকলেও আক্রমণ করবে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পরিসংখ্যান ও পেস বোলিংয়ের জন্য নিধাস ট্রফির ফাইনালে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত। তবে এগিয়ে থাকলেও ভারতকে আক্রমণ করবে বাংলাদেশ। ‘প্রত্যাশার চাপ ছাড়াই’ টাইগাররা ভারতকে আক্রমণ করতে সক্ষম বলেও মনে করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

টানা তিন ম্যাচ জিতে সবার আগে নিধাস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আর শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

ফাইনালের আগে টাইমস অব ইন্ডিয়ায় বাংলাদেশ-ভারতের শক্তি ও দুর্বলতা নিয়ে একটি কলাম লিখেছেন জয়াবর্ধনে। তার ভাষায়, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু নেই। সবই অর্জনের বিষয়। লিগ পর্বের দুই ম্যাচে হারায় তারা এখন আন্ডারডগের তকমাটা উপভোগ করতে পারে। তাছাড়া প্রত্যাশার চাপ ছাড়াই টাইগাররা ভারতকে আক্রমণ করতে সক্ষম।’

ভারতীয় দল নিয়ে লঙ্কান সাবেক অধিনায়কের মূল্যায়ন, ‘ভারতীয় দল তাদের টপ পজিশনের কয়েকজন ব্যাটসম্যানকে মিস করতে পারে। কিন্তু সব পজিশনে প্রতিভাবান ক্রিকেটার থাকায় দলে গভীরতা রয়েছে।’

শ্রীলঙ্কার হয়ে ৪৪৮ ওয়ানডে, ১৪৯ টেস্ট ও ৫৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা মাহেলা বলেন, ‘পেস বোলিংয়ের জন্য বাংলাদেশের বিপক্ষে ভারত পরিষ্কারভাবেই এগিয়ে আছে। কিন্তু দুদলের ব্যাটিং লাইনআপ ভারসাম্যপূর্ণ। বাংলাদেশের টপ অর্ডারে অভিজ্ঞরা রয়েছেন, যারা যেকোনো কিছু পাল্টে দিতে পারেন।’

একটা দিক দিয়ে এগিয়ে রাখলেও টি-টুয়েন্টি ম্যাচ বলেই ভারতের ওপর পুরোপুরি ভরসা করতে পারছেন না জয়াবর্ধনে, ‘টি-টুয়েন্টি ক্রিকেটে চাপ যে ভালভাবে সামলাতে পারবে দিনশেষে ভাল ফলটা তার দিকেই যাবে।’

Reneta

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের শেষ ওভারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা এত দূর গড়ানো ঠিক হয়নি বলেও মত জয়াবর্ধনের। আম্পায়াররা বিষয়টি ভালভাবে নিয়ন্ত্রণ করলে এর কিছুই ঘটত না।

আর যে ঘটনা নিয়ে এতকিছু ঘটল। সেটা অবশ্যই নো বল ছিল বলে মত দেন জয়াবর্ধনে। এটাকে আম্পায়ারের বড় ভুল হিসেবেও দেখছেন তিনি। তবে সেটা নিয়ে খেলোয়াড়রা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তার বিরোধী মাহেলা। তিনি বলেন, তরুণদের আইকন হওয়ায় প্রতিটি খেলোয়াড়কেই আরো সতর্ক হওয়া উচিত ছিল।

জয়াবর্ধনের আরো মত, তার দেশ যেভাবে হেরেছে, তাতে ফাইনাল খেলার যোগ্য না শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি যুক্তরাষ্ট্র-ইরান

এপ্রিল ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT