আন্তর্জাতিক

ভারতে ৭ থেকে ১১ বছর বয়সীদের ওপর ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন

স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের জন্য স্নাইডার প্রস্তুত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী গ্লাভস পরা অবস্থায় ভ্যাকসিনের স্নাইডার প্রস্তুত করছে, করোনাভাইরাসের টিকা প্রদান প্রক্রিয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে ৭-১১ বছর বয়সী শিশুদের মাঝে ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

সেরাম ইনস্টিটিউটকে যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স ভ্যাকসিন ট্রায়ালের জন্য নিবন্ধন শুরু করতে বলা হয়েছে সোমবার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বিস্তারিত পর্যালোচনার পর যথাযথ নিয়ম অনুসরণ করে ৭-১১ বছর বয়সী শিশুদের মাঝে ভ্যাকসিন ট্রায়ালের জন্য তালিকাভুক্তির অনুমতির জন্য সুপারিশ করেছেন কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিশেষজ্ঞ প্যানেল।

সেরাম ইনস্টিটিউট ইতোমধ্যে ১২-২৭ বছর বয়সীদের মাঝে নোভাভ্যাক্স ভ্যাকসিনের ট্রায়াল পরিচালনা করেছে। এই ট্রায়ালে ভ্যাকসিনটির ইতিবাচক ফলাফল মিলেছে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোম্পানি নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের ভ্যাকসিন ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর।

এই ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষ অংশ নেয়, যাদের ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছরের বেশি।

বিষয়:ট্রায়ালনোভাভ্যাক্সভারতভ্যাকসিনশিশুদের
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…