চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরও বসবে দেশটিতে। ২০১১ সালে ভারতের সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে ২০২৩ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে ভারত। তার আগে ২০১৯ সালে বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে।

এর আগে ১৯৮৭ ও ১৯৯৬ (যৌথভাবে) বিশ্বকাপ আয়োজন করে ভারত। ঘরের মাটিতে ২০১১ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল তারা। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে শিরোপা জেতার রেকর্ডও তাদের।

বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি জানান, ‘২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ রূপে ভারতের স্লট আগেই বরাদ্দ করেছিল আইসিসি। সোমবারের সভায় আমরা এই প্রস্তাব চূড়ান্ত করেছি। শুধু বিশ্বকাপই নয়, সেই সঙ্গে তার দু’বছর আগে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে ভারত। তফাত হল, অতীতে ভারত কখনও এককভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেনি। ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে ভারতের সঙ্গে অন্যতম শরিক দেশ ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এবার তাই এক নতুন অভিজ্ঞ ও ভারতীয় ক্রিকেট প্রশাসকদের।’

অমিতাভ চৌধুরি সেই সঙ্গে আরও জানান, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে মোট ৮১টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমান ট্যুর প্রোগ্রামের চেয়ে সংখ্যাটা ৩০ ম্যাচ বেশি।

এদিকে. ২০১৯-২০ মৌসুমে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে একটি টেস্ট খেলবে ভারত। যুদ্ধবিধ্বস্ত আফগানরা পাবে প্রথম পাঁচদিনের ম্যাচের স্বাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT