চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে লকডাউনের মেয়াদ আরও বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ১২, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চতুর্থ দফায় ভারতে লকডাউন মেয়াদ বাড়ানো ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে এ দফায় লকডাউন পালনের নিয়মে আনা হবে কিছুটা পরিবর্তন। ঠিক কিভাবে এবারের লকডাউন পালন করা হবে- তা জানা যাবে ১৮ মে’র আগে।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এসব কথা জানান৷

আগামী ১৭ মে শেষ হচ্ছে দেশটির তৃতীয় দফার লকডাউন। তার আগে প্রধানমন্ত্রীর এ ভাষণ।

মোদি তার ভাষণে ২০ লাখ কোটি রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। যা দেশটির মোট বাজেটের ১০ শতাংশ।

তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং মধ্যবিত্তকে বিশেষ সুরক্ষা দেওয়াই হবে এই প্যাকেজের মূল লক্ষ্য।

Reneta

করোনা পরবর্তী সময়ে ভারতকে স্বনির্ভর করে গড়ে তোলা হবে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন: আমাদের বিরাট সংখ্যক জনসংখ্যা আমাদের সম্পদ। এই দেশে রয়েছে বিরাট বাজার, চাহিদা বাড়াতে যোগানও বাড়াতে হবে।

‘‘আমরা এটা করতে পারি এবং অবশ্যই করব। আমাদের কাছে সেরা প্রতিভা রয়েছে, আমাদের গুণমান আরও উন্নত করব, যোগান আরও বাড়াবো। ১৩০ কোটি ভারতবাসী আত্মনির্ভরশীল হবে।’’

এর আগে, সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যগুলির মতামত জেনেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতমোদিলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT