আন্তর্জাতিক

ভারতে যুক্তরাষ্ট্র ফেরত নারীর ঝুলন্ত মরদেহ

ভারতে যুক্তরাষ্ট্র ফেরত নারীর ঝুলন্ত মরদেহ

এইচ-১- বি ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে তার পরিবারসহ যুক্তরাষ্ট্র থেকে ভারত ফেরত পাঠানোর পর গত বৃহস্পতিবার তার স্ত্রী রেশমী শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি হায়দরাবাদে ফেরা ৩৯ বছর বয়সী রেশমী তার স্বামী ও দুই সন্তানসহ গত ৮ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। তার স্বামী সঞ্জয় সেখানে একটি ব্যাংকে আইটি বিভাগে কাজ করতেন।

বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বাড়ি ফিরে রেশমীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এনডিটিভি জানায়, সঞ্জয়ের এইচ-১-বি ভাইরাসের কারণে ভিসার মেয়াদ না বাড়ানোয় কিছুদিন আগে সপরিবারে তাদের দেশে ফিরে আসতে হয়। উত্তর প্রদেশের মেয়ে রেশমী দেশে ফেরার পর থেকে অসুখী ছিলেন। দিল্লী বা উত্তর ভারতের অন্য কোন রাজ্যেও তিনি যেতে চাননি।

এছাড়াও যুক্তরাষ্ট্রে তাদের আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র কম দামে বিক্রির জন্য তাদের চাপ দেয়া হচ্ছিল বলে জানা গেছে।

এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। স্বামী-স্ত্রীর মধ্যে কোন মতবিরোধ ছিল না বলে পুলিশ জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কারণে রেশমী হতাশায় ভুগছিলেন বলে ‍তাদের ধারণা।

বিষয়:যুক্তরাষ্ট্র-ভারত যুক্তরাষ্ট্রের ভিসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…