চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে যারা খেলবেন তারা ভাগ্যবান: আশরাফুল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:৪৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

প্রায় দেড় যুগ অপেক্ষার পর ভারতের মাটিতে টেস্ট খেলার স্বপ্নপূরণ হতে যাচ্ছে বাংলাদেশের। সময়ের ব্যবধান এতটা দীর্ঘ বলেই ‘ঐতিহাসিক’ তকমা পাচ্ছে সিরিজের একমাত্র ম্যাচটি। বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে দু’দলের এ লড়াই।

১৫ সদস্যের দল থেকে কোন ১১ জন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সেদিকে আলাদা করে চোখ রাখতেই হচ্ছে। কেননা যারা একাদশে থাকবেন তাদের জন্য গর্ব করার মতোই উপলক্ষ এটি। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট (৬টি) খেলা মোহাম্মদ আশরাফুল বৃহস্পতিবার একাদশে সুযোগ পেতে যাওয়াদের তাই ভাগ্যবানই মনে করছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে মুঠোফোনে আলাপকালে আশরাফুল বলেন, ‘স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এটা তো অবশ্যই অন্যরকম অনুভূতি সবার জন্য। ভারতে যারা খেলবেন, তারা ভাগ্যবান। শেষ পর্যন্ত যারা সুযোগ পাবেন তারা অনেক ভাগ্যবান।’

আশরাফুলের ধারণা, ভারতের সঙ্গে ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। এমনটা মনে হওয়ার পেছনে বাংলাদেশের অনভিজ্ঞ বোলিং আক্রমণ আর ভারতের শক্তিশালী ব্যাটিংকে মোটা দাগে সামনে আনলেন তিনি, ‘আমাদের জন্য অনেক কঠিন হবে এই টেস্ট ম্যাচটা। যদিও আমরা প্রায় ১৭ বছর ধরে টেস্ট খেলছি কিন্তু দেখেন… আমাদের বোলিং ইউনিট আনকোড়া। এই টিমের মধ্যে ৭-৮ জন আছে যারা ১০ বছর ধরে টেস্ট খেলছে, বাকিরা নতুন। রাহানে, পুজারা, কোহলিদের সামনে বোলারদের কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। কিন্তু ওরা তো জানে না কীভাবে সেই পরিস্থিতিতে বোলিং করে যেতে হয়।’

১৫ সদস্যের দলে থাকা চার পেসারের খেলার অভিজ্ঞতা মাত্র ১৬ টেস্ট। শফিউল ইসলাম ৯, কামরুল ইসলাম রাব্বি ৪, তাসকিন আহমেদ ২ ও শুভাশিষ রায় খেলেছেন ১টি করে টেস্ট। তাই বোলিংয়ে অভিজ্ঞ সাকিব আল হাসানের দিকেই তাকিয়ে থাকতে হবে বলে মনে করছেন আশরাফুল।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে অবশ্য ইতিবাচক তিনি, ‘আমাদের ব্যাটিংটা ঠিক আছে। প্রথম সারির সাত ব্যাটসম্যানের মধ্যে ছয়জনেরই ২০টির বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। দুর্ভাগ্য যে ইমরুল কায়েস ইনজুরির কারণে খেলতে পারছে না। নিউজিল্যান্ড সিরিজের কথা যদি ধরি, ফলাফল হয়তো আমাদের পক্ষে আসেনি তবে, ব্যাটিং কিন্তু খারাপ হয়নি।’

Reneta

ভারতের বিপক্ষে এ পর্যন্ত আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রথম ও সবশেষ টেস্ট ছাড়া বাকি সব ম্যাচই খেলেছেন আশরাফুল। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকও তিনি। ১১ ইনিংসে ৩৮৬ রান এসেছে তার ব্যাটে। যার মধ্যে একটি শতক ও দুটি অর্ধশতক।

নিজের প্রিয় প্রতিপক্ষককে ভয়ঙ্কর টিম উল্লেখ করে আশরাফুল বলেন, ‘আমরা যে সময় খেলেছি তখন তো টেস্ট দল হিসেবে একেবারে নতুন ছিলাম। ভারতের মাটিতে সাম্প্রতিক সময়ে যে টেস্ট সিরিজ দেখলাম, তা দুর্দান্ত। অবশ্য তারা এক-দুই বছর ধরেই খুব ভয়ঙ্কর দল। আমরা যখন খেলেছি তখনও ব্যাটিংয়ে ওরা অসাধারণ ছিল। সেসময়ও ব্যাপারটা একইরকম ছিল। তখন গম্ভীর, শেবাগ, সৌরভ, শচীন, লক্ষণরা ছিলেন। এখন অন্যরা।’

ভারতের সঙ্গে ম্যাচ খেলতে পারাটা বিশেষ কিছু বলেই মনে করেন আশরাফুল, ‘ভারতের সাথে ম্যাচ খেললে একেকটা খেলোয়াড়কে আলাদা করে পরিচয় করায়। ওদের সাথে ভালো করলে আলাদা ফোকাস হয়। ভারতের ম্যাচ সে দেশের প্রায় ১৩০ কোটি মানুষ খেলাটা ফলো করে। তাছাড়া এখন ভারত র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। সবমিলে এ ম্যাচের গুরুত্ব অনেক।’

সবদিক ভেবেও ভালো কিছুর আশা হারাচ্ছেন না আশরাফুল। টাইগারদের জন্য তাই শুভকামনাও ঝরে তার কণ্ঠে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT