চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ম্যাগির নমুনায় সিসার উপস্থিতি প্রমাণিত

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:২৬ অপরাহ্ণ ০২, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতে ম্যাগি নুডুলসের স্যাম্পল পরীক্ষা করে প্রমাণিত হয়েছে এই নুডুলসে অধিক মাত্রায় সিসা ও মনো সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) আছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এখন তাই নেসলে কর্মকর্তা-কর্মচারিদের ওপর সমন জারি করবে দিল্লী।

আর কেরালা’য় রাষ্ট্র চালিত সব দোকানে ম্যাগি নিষিদ্ধ করা হয়েছে।

Banglabid

দিল্লী সরকার জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে পরীক্ষার জন্য নেয়া ১৩ টি স্যাম্পল প্যাকেটের ১০টির মধ্যেই উচ্চ মাত্রায় সিসার উপস্থিতি পাওয়া গেছে। ম্যাগির ‘মাসালা’ ফ্লেভারের ৫টি স্যাম্পল পরীক্ষায় পাওয়া গেছে মনো সোডিয়াম গ্লুটামেট।

তবে ম্যাগির প্যাকেটে দাবি করা হয়, এতে  কোনো রাসায়নিক পদার্থ নেই।

ভোক্তাদের কাছে মিথ্যা বলে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য বিক্রির জন্য নেসলে কোম্পানির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী সরকার। পাশাপাশি প্যাকেটের গায়ে মিথ্যা প্রচারণার জন্যও জরিমানা চাওয়া হবে নেসলের কাছে।

Reneta

দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র কুমার জেইন বলেছেন, সরকার খুব দ্রুত এর বিরুদ্ধে কার্যকর ও আইনতগত পদক্ষেপ নেবে। খাদ্যে কোনো ধরণের ভেজাল মেনে নেয়া হবে না।

তিনি ববলেন, নেসলের কর্মচারিদের বিরুদ্ধে সমন জারি করা হচ্ছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল হাতে আসার পর আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।

বিজেপি’দিল্লী শাখার প্রধান সতীশ উপাধ্যায় যতো দ্রুত সম্ভব বাজারে ম্যাগি নুডুলস নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

অন্যান্য অঞ্চলেও ম্যাগির নমুনা পরীক্ষার নির্দেশ দেয়ায় ভারতে গোয়া প্রদেশের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ম্যাগির স্যাম্পল পরীক্ষা করেছে। তবে তাদের মতে, স্বাস্থ্যের জন্য ম্যাগি নিরাপদ।

কেরালার সরবরাহ সংস্থা থেকে অবশ্য জানানো হয়েছে, যতোক্ষণ না ম্যাগির গুণগত মান নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে,  ততোক্ষণ ১ হাজার ৪৪২টি দোকানে ম্যাগি নুডুলস বিক্রি বন্ধ থাকবে।

হরিয়ানা রাজ্যেও বিভিন্ন স্থান থেকে ম্যাগির স্যাম্পল পরীক্ষার নির্দেশ দিয়েছে সরকার।

আর গুজরাটে এর মধ্যেই ম্যাগির ৩৯ টি নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। কর্ণাটাকেও ম্যাগির স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের খাদ্য বিভাগ এই বিষয়ে আগামীকাল একটি জরুরি বৈঠকের আহবান করেছে।

নেসলে ইন্ডিয়া দাবি করছে, বাইরের বিভিন্ন গবেষনমণাগারে ম্যাগির স্যাম্পল পরীক্ষা করে তারা দেখেছে ম্যাগি খেতে কোনো সমস্যা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাগি নুডুলস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রিডম অ্যাক্ট বিলে সই করেছেন বারাক ওবামা

পরবর্তী

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত, ৫ জন নিহত

পরবর্তী

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত, ৫ জন নিহত

নাইজেরিয়ায় বোমা হামলায় ৫০ জন নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT