চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বাস খাদে পড়ে বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
বাস

ভারতের তেলেঙ্গানা রাজ্যে বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছে নারী ও শিশুসহ ৪০ জন। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

তেলেঙ্গানার জগতিয়াল জেলার কোন্ডাগাট্টু ঘাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে থাকা ৬০ জন যাত্রী কোন্ডাগাট্টুতে হিল্লক মন্দিরে এসেছিলো। শনিভারামপেটা গ্রাম থেকে বাসটি কোন্ডাগাট্টু ঘাট রোড ও মুথিয়ামপেট হয়ে জগতিয়ালে যাচ্ছিলো।

ঘটনাস্থলেই অন্তত ২৪ জনের মৃত্যু হয়। কয়েকটি শিশুর লাশও সেখান থেকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটিতে অতিরিক্ত ভিড় ছিলো। বাঁকের কাছে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়।

প্রাথমিক রিপোর্ট বলছে, দুইটি গভীর বাঁক পেরোনোর পরে তৃতীয় গভীর বাঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক। বেশিরভাগ যাত্রীও তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে হেলে পড়ে, ফলে দুর্ঘটনাটি ঘটে। একজনের আরেকজনের উপরে পড়ে যাওয়ায় দমবন্ধ হয়েও মারা যায় অনেকে।

স্থানীয়দের সঙ্গে বাসের পেছনে থাকা কিছু গাড়ি সাথে সাথেই তাদের উদ্ধারে হাত লাগায়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে জগতিয়াল এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জগতিয়ালের কালেক্টর এ শারাথ, এসপি সিন্ধু শর্মা ও করিমনগর পুলিশ কমিশনার কমলহাসান রেড্ডি ঘটনাস্থলে যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Reneta

সেখানকার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তিনি খুবই হতবাক। আহতদের দ্রুত চিকিৎসা দিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খাদবাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

একাত্তর ও জুলাইকে একটিকে অপরের বিপরীতে দাঁড় করানো যাবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

মে ১৩, ২০২৬

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT