চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ খারিজের পর বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৭, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ খারিজ করার পর মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে বেশ কিছু মানুষ।

এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

এর আগে সোমবার ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগকে ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করে দেশটির সুপ্রিম কোর্ট।

ওই অভিযোগ ওঠার পর ঘটনাটি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে কমিটি জানায়, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা এ সংক্রান্ত অভিযোগের কোনও সারবত্তা নেই।

এ ঘটনার পর মঙ্গলবার ভারতের রাস্তায় বিক্ষোভকারীরা ভিড় করতে থাকেন। তারা আদালতের এই সিদ্ধান্তে সন্তুষ্ট না।

বিক্ষোভকারীদের কেউ কেউ বলছেন, সুপ্রিম কোর্টের অবশ্যই স্বচ্ছ এবং নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

Reneta

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি আদালতের বাইরে নিরাপত্তা শক্তিশালী করতে জলকামান নিয়ে প্রস্তুত রাখে।

২০১৮ সালের ১০ অক্টোবর ও ১১ অক্টোবর প্রধান বিচারপতির আবাসিক অফিসে যৌন হয়রানির শিকার হন বলে দাবি করে এক নারী।  তার দাবি, তাকে বাজেভাবে স্পর্শ করা হয়। রঞ্জন গগৈয়ের আবাসিক অফিসেই কর্মরত ছিলেন ওই নারী।

তবে প্রধান বিচারপতি গগৈ তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে অবিশ্বাস্য হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, এমন অভিযোগ অস্বীকার করাও তার জন্য অবমাননাকর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান বিচারপতিযৌন হয়রানিসুপ্রিম কোর্টে
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT