চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দেব-জিতের প্রতিদ্বন্দ্বী শাকিব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৬
বিনোদন
A A

শাকিব এখন শুধু বাংলাদেশের হিরো নয়, তিনি এখন কলকাতার হিরো হিসেবেও
দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আগামী ১২ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে শাকিব
খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারী’। এরইমধ্যে শাকিব খান ভারতের
বিভিন্ন রাজ্য চষে বেড়িয়েছেন এ সিনেমার প্রচারণায়।

ভারতের ছোট পর্দার টিভি সিরিয়াল ‘গানের ওপারে’ খ্যাত নির্মাতা জয়দীপ ভারতের হয়ে ছবিটি পরিচালনা করেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এ সাক্ষাতকারে অকপটে জয়দীপ বললেন, কলকাতার হিরো দেব ও জিতের চেয়ে কোনো অংশে কম নয় নায়ক শাকিব খান।

সাক্ষাতকারে নির্মাতাকে প্রশ্ন করা হয় টালিগঞ্জে তো নায়কের অভাব নেই। তবু ‘শিকারী’ ছবিতে বাংলাদেশের নায়ক কেন? উত্তরে জয়দীপ বলেন, আসলে এই ছবিটা একটা পুরো টিমওয়ার্ক। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি।

এখানকার প্রযোজক এসকে মুভিজের অশোক ধানুকা, হিমাংশু ধানুকা আর বাংলাদেশের প্রযোজক জ্যাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ আমরা সবাই মিলে মিটিং করেছিলাম।

এই ধরনের যৌথ প্রযোজনায় দুই বাংলা থেকেই শিল্পী নেওয়া হয়। তবে এর আগে বেশিরভাগ যৌথ প্রযোজনার ছবিতেই বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হয়েছে আর এখান থেকে নায়ক। এবার আমরা ঠিক করলাম বাংলাদেশ থেকে নায়ক নেওয়া হবে। সেই ক্ষেত্রে শাকিবের নামটাই প্রথম এল, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার শাকিব খান।

জয়দীপ আরো বলেন, আমরা চেয়েছিলাম এখানকার দর্শকদের একজন নতুন নায়ক উপহার দিতে। সেই হিসেবেই শাকিব খান। এতদিন ধরে অনেক হিরো তো এখানকার দর্শক দেখলেন। এবার ওরা একজন নতুন হিরোর স্বাদ পান, এটাই চেয়েছিলাম।

Reneta

এ ছবিতে আপনারা জিৎ বা দেবের প্রতিদ্বন্দ্বী হিসেবে শাকিবকে তুলে ধরতে চাইছেন? এ প্রশ্নের উত্তরে জয়দীপ বলেন, সেটা বললেও মোটেই বাড়াবাড়ি হবে না। কারণ, জিৎ বা দেবের চেয়ে কোনো অংশে কম না শাকিব খান।

কিং খান শাকিব খানের সম্পর্কে এ নির্মাতা আরো বলেন, সত্যি বলতে কী, এই ছবিটার কাজ শুরু করার আগে পর্যন্ত শাকিবের সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু যখন এই ছবির নায়ক হিসেবে শাকিবের নাম চূড়ান্ত হল তখন ওর ছবি দেখা শুরু করলাম।

ওর দুটো ছবি দেখেছিলাম। আর তারপর ‘শিকারী’। ওর যা কাজ দেখলাম, তাতে স্বচ্ছন্দে ওকে জিৎ বা দেবের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা চলে।

ভারতীয় স্বাধীনতা দিসব উপলক্ষে ‘শিকারী’ সঙ্গে মুক্তি পাবে আরো তিনটি ছবি। এর মধ্যে রয়েছে হৃতিক রোশনের ‘মাহেঞ্জোদারো’, অক্ষয় কুমারের ‘রুস্তম’ ও বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের ‘ঈগলের চোখ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT