চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে থাকা নিরাপদ মনে করেন না আমির খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতে চলমান রাজনৈতিক অস্থিরতায় নিজ দেশে থাকা নিরাপদ মনে করছেন না বলিউড সুপারস্টার আমির খান। অবস্থার প্রেক্ষিতে তিনি দেশে থাকবেন কি থাকবেন না, তা নিয়ে উৎকন্ঠায় সময় কাটাচ্ছেন। 

আমির বলেন, সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, দুর্ঘটনায় আমার মনে হয়েছে আমার ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ। আমার স্ত্রী কিরণ রাও আমাকে একই পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার ‘রামনাথ গোনেকা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আমির বলেন, দিন দিন প্রাণ নাশের ভয় ও নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। রাষ্ট্রের একজন স্বাধীন নাগরিক হিসেবে প্রতিদিন পত্রিকায় যা পড়ছি তাতে আমরা এদেশে থাকাটা নিরাপদ মনে করছি না।

চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে অস্বীকার করতে পারিনা বলেও মন্তব্য করেন আমির খান।

আমির খান বলেন, যখন আমি বাসায় কিরণের সঙ্গে কথা বলি, তখন ওর মধ্যে একধরণের ভয় দেখতে পাই। দেশের পরিস্থিতির কারণে নিজেদের নিরাপত্তা, সন্তানদের নিরাপত্তা নিয়েও অস্থির থাকে। প্রতিদিন পত্রিকা পড়তেই ভয় পায় কিরণ। এই ভয় আমাদের চারপাশে যে উদ্বেগ ও নিরাশা বাড়িয়ে চলেছে।

তিনি আরো বলেন, আমাদের নিরাপত্তা ও দেশের সার্বিক উন্নয়নের জন্য আমারা নেতাদের নির্বাচিত করি। কিন্তু দিন দিন বেড়ে চলা নিরাপত্তাহীনতার শঙ্কা আমাদের অন্য কিছু নির্দেশ করছে।

Reneta

আমির খানের এই বক্তব্যর প্রতি জোর সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হুমকি ও সহিংসতার প্রতিবাদ করে জনগণের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ভারতে চলমান সহিংসতার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সাধারণ জনগণকে ধৈর্য ধরতে ও একজোট হয়ে থাকার পরামর্শ দিচ্ছেন। লন্ডন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার দেশের চলমান বিশৃঙ্খলা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব

এপ্রিল ২২, ২০২৬

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

এপ্রিল ২২, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, সরবরাহে শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT