ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে তাপদাহে মৃতের সংখ্যা ১৪শ ছাড়িয়েছে।
বুধবার অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় মৃত্যু হয়েছে ২শ ৪৬ জনের। তবে তাপমাত্রা কিছুটা কমে ৪২ থেকে ৪৫ ডিগ্রী সেলসিয়াসে ওঠা নামা করছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত না হওয়ার কারণেই তাপমাত্রা বেড়েছে।
তবে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য সরকার সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থাকে শহরের বিভিন্ন স্থানে খাবার পানি রাখার ব্যবস্থা রাখতে বলেছে।




