চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে গেলে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, ভ্রমণে নিরুৎসাহিত করলেন ভারতীয় হাইকমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশি নাগরিকদের জরুরি না হলে ভারত ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এছাড়া ভারত ভ্রমণে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম করেছে সেদেশের সরকার। 

রোববার ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে আজ করোনাপ্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেন দোরাইস্বামী। সেখানেই তিনি বলেন, ‘শুধু বাংলাদেশিই নয়, আমি বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকসহ সকলকে এ মুহূর্তে ভারত সফর এড়াতে অনুরোধ করব।’

দোরাইস্বামী বলেন, তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে।

ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে ভারত ভ্রমণে গেলে বাধ্যতামূলক বাসায় সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং অষ্টম দিনে আবার কোভিড পরীক্ষা করাতে হবে।

ভারতীয় কেন্দ্রীয় সরকার বলছে, যেকোনো যাত্রীকে ভারতে আসার ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হয়। যাত্রার আগে প্রয়োজনীয় তথ্য ‘এয়ার সুবিধা’ অ্যাপে জানানো বাধ্যতামূলক। ভারতে অবতরণের পর ‘ঝুঁকিপূর্ণ’ দেশের যাত্রীদের কোভিড পরীক্ষা করানো বাধ্যতামূলক।

একমাত্র ‘নেগেটিভ’ যাত্রীরা বিমানবন্দর ছাড়ার অনুমতি পেতেন। নতুন নিয়মে সব দেশের ‘নেগেটিভ’ যাত্রীকেও এবার থেকে বাধ্যতামূলকভাবে সাত দিন স্বগৃহে নিভৃতে কাটাতে হবে। এরপর অষ্টম দিনে আবার কোভিড পরীক্ষা করাতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়ারেন্টাইনবিক্রম কুমার দোরাইস্বামীভারত ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT