আন্তর্জাতিক

ভারতে একদিনে শনাক্ত ৯০ হাজার

জনপ্রতি লম্বা লাইন, মানুষজন করোনার কারণে ভ্রমণের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রতি লম্বা লাইন, মানুষজন করোনার কারণে ভ্রমণের জন্য অপেক্ষা করছে, সবাই মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬০০ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪ জনের।

রোববার সকালে করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ভারতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ১০ হাজার ৮৩৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩১ লাখ ৭৭ হাজার ৬৭৩ জন। যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৩ হাজার ১৬১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৮২ শতাংশ। ভারতে এ পর্যন্ত মারা গেছে ৭০ হাজার ৬৬৯ জন।

করোনাভাইরাসে দেশটির সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এর পরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, ওড়িশা ও গুজরাট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৯২ হাজার ৮১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৪ লাখ ৩১ হাজার ১৫২ জন আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ ২৩ হাজার জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে এক লাখ ২৬ হাজার ২৩০ জন।

করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে আছে ভারত।

 

বিষয়:অন্ধ্রপ্রদেশ আসাম উত্তরপ্রদেশ ওয়ার্ল্ডোমিটার করোনা করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…