চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে আবারও বাংলাদেশি ‘এপিরাস’-এর চমক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২১
বিনোদন
A A

সাড়া জাগানো ‘ইশকাম দিলবার দিদিনা’ গানের পর আবারও ভারতীয় শ্রোতা, দর্শকের জন্য চমক নিয়ে এলো বাংলাদেশের ‘এপিরাস’। তাদের ‘ড্রিম মে এন্ট্রি’ নামের নতুন গান ভিডিওটি সাড়া ফেলছে বেশ!

বলিউডের জনপ্রিয় রেকর্ড লেবেল সারেগামার ব্যানারে প্রকাশ পেয়েছে এপিরাসের ‘ড্রিম মে এন্ট্রি’ গানটি। এতে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের দুর্দান্ত পারফরম্যান্সও হচ্ছে প্রশংসিত।

গানটির সংগীতায়োজন করেছে বাংলাদেশের এপিরাস, সুর করেছেন বলিউডের সুরকার গৌরভ দাসগুপ্ত। গানটিতে কণ্ঠ দিয়েছেন জ্যোতিকা টাংরি এবং প্যারি জি। গানের কথা লিখেছেন বিশ্বাস রেন।

গানটি ইতিমধ্যে ইন্ডিয়ার ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে টপ ২০-এর ঘরে। তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিরোইন প্রিয়া আনন্দ রয়েছেন গানটির ভিডিওটিতে।

এপিরাসের শেখ শাফি মাহমুদ বলেন, বছরের শেষের দিকে গৌরভ দা ফোনে গানটির কথা বলেন। তারপর আমরা এই গানের কাজ শুরু করি। প্রথমে গানটি সিনেমার জন্য করা হলেও করোনা পরিস্থিতিতে হয়নি। তাই একক গান হিসেবে গানটি প্রকাশ পায়।

এপিরাসের শেখ সামী মাহমুদ বলেন, আমাদের জন্য এ গানটি ছিল মূলত নতুন জনরার। যা চ্যালেঞ্জ হিসেবে নেই এবং গতানুগতিক বলিউডের গানের ধাঁচের সাথে আমাদের নিজস্ব মিউজিক স্টাইলের সমন্বয়ে আমরা তৈরী করি। গানের সংগীত আয়োজনের পাশাপাশি আমরা গানটির মিক্সিং এবং মাস্টারিং এর কাজ করেছি।

Reneta

পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সুরকার গৌরব দাসগুপ্ত জানান, এপিরাসের দুই ভাইয়ের সাথে পরিচয় মুম্বাইতে। তারপর থেকেই বেশ কিছু একক এবং ফিল্মের গানের জন্য আমরা একসাথে কাজ করছি। তবে “ড্রিম মে এন্ট্রি” দিয়ে এপিরাসের সাথে আমার সুরে এই প্রথম কোন গান প্রকাশ পেলো। আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত এই গানটিতে একসাথে কাজ করে। শাফি এবং সামী অনেক সুন্দর করে গানটির ফাইনাল মাস্টার করেছে।

এপিরাস ২০১৫ থেকে বলিউড এর বিভিন্ন গানে সংগীতায়োজন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য “জিন্দেগী আ রাহা হুন ম্যায়, বুদ্ধু সা মান, পাস আও না, ম্যারিজ এ ইশক, ইশক মেইন মারজায়ান সহ আরো অনেক গান।

বলিউড এর পাশাপাশি এই বছরই এপিরাস তাদের এক্সপেরিমেন্টাল স্টুডিও অ্যালবাম বের করে যে অ্যালবামটির সহযোগীতা করেছেন পুলিৎজার প্রাইজ উইনার এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার ইয়ান উরবিনা I যেখানে গান করেছেন বাংলাদেশের পালবাসা, সাব্বির নাসির, লামিয়া চৌধুরী এবং আয়েশা হোসাইন I অ্যালবামটি প্রকাশ পায় ওয়াশিংটন ডিসি থেকে একটি মার্কিন রেকর্ড লেবেল এর ব্যানারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপিরাসরাখি সাওয়ান্তলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT