চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনা আক্রান্ত পৌনে ৩ কোটি, ব্রাজিলে মৃত্যু বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২৮, মে ২০২১
আন্তর্জাতিক
A A
স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন একজন ব্যক্তিকে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিলে বেসামাল ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৫৫৪ জন।  এই সময়ে সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০০ জনের বেশি মানুষ। অন্যদিকে ব্রাজিলে করোনার প্রকোপ এখনও তীব্র।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এর মধ্যে ভারতে এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৭৫ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। গত ৫ এপ্রিল থেকে ভারতে প্রতিদিন লাখের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার সংক্রমণ কিছুটা কমে এসেছে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩০০ জন আর প্রাণ হারিয়েছে ৬৩০ জন। এনিয়ে দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৩৯ লাখের বেশি, আর প্রাণ হারিয়েছে ৬ লাখ ৭ হাজারের বেশি।

ব্রাজিলে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৬ হাজারের ৭০০ মানুষ আর প্রাণ হারিয়েছে দুই হাজার ১৩০ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৩ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৪ লাখ ৫৬ হাজার জন।

একদিনে বিশ্বে ৫ লাখ ৩৭ হাজার নতুন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯৬ লাখ আর একদিনে ১১ হাজার ৬০০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা ৩৫ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক লাফে সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৯ টাকা

পরবর্তী

ইসরায়েল-গাজা সংঘর্ষের ঘটনা তদন্ত করবে জাতিসংঘ

পরবর্তী
গাজা সীমান্তে সংঘর্ষের সময় মানুষজনের জ্বলন্ত আগুনের পাশে বসে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল-গাজা সংঘর্ষের ঘটনা তদন্ত করবে জাতিসংঘ

বিশেষজ্ঞের মাধ্যমে ব্ল্যাক ফাঙ্গাস পরীক্ষা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারী ঘোষণা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT