৬ ওভারের মধ্যে ভারতের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। নিতিশ কুমারের ক্যাচ হাতছাড়া করেছেন লিটন দাস। নইলে আরও স্বস্তিতে থাকতে পারত শান্তবাহিনী। দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাওয়ার প্লে শেষে ভারতের সংগ্রহ ৪৫ রান।
ষষ্ঠ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে সাজঘরে ফিরেছেন সূর্যকুমার যাদব। ১০ বলে ৮ রান করে ফেরেন ভারতীয় অধিনায়ক।
অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজের প্রথম ওভার থেকে ১৫ রান তুলে নেয় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ সাঞ্জু স্যামসনকে (১০) ফিরিয়ে এনে দেন সাফল্য। তানজিম হাসান সাকিব এসে অভিষেক শর্মাকে (১৫) বোল্ড করেন।
এ প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫১ রান। নিতিশ ১০ ও রিংকু সিং ৬ রানে অপরাজিত আছেন।








