চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের হাজারতম ম্যাচে রোহিতদের বড় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, রোহিত শর্মা নেতৃত্বে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজকের ম্যাচটি অনেক কারণেই মনে রাখবে ভারত। প্রথম দেশ হিসেবে একদিনের ক্রিকেটের হাজারতম ম্যাচ ও রোহিতের পূর্ণকালীন নেতৃত্বের সূচনাও বাড়িয়েছে ম্যাচটির গুরুত্ব। ক্যারিবিয়ানদের বিপক্ষে ইতিহাস হওয়া ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে ভারত।

রবিবার ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে অল্পতে গুটিয়ে ১৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে রোহিত-চাহালরা। বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো স্বাগতিক দল।

১৯৭৪ সালে প্রথম ওয়ানডে খেলা ভারত ২০০৭ সালে ম্যাচের সংখ্যায় ছাড়িয়ে যায় অন্য সবদেশকে। দলটি এবার খেলে ফেললো নিজেদের হাজারতম ম্যাচ। রঙিন পোশাকের ফরম্যাটে একহাজার ম্যাচ খেলে ৫১৯টিতে জয় তুলেছে ভারত, আর হেরেছে ৪৩১ ম্যাচে। জয়ের হিসেবে দলটির সাফল্য ৫৪.৫৪ শতাংশ।

Banglabid

সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়লে ভারত দলের নতুন ওয়ানডে নেতা হন রোহিত শর্মা। চোটবাধায় নিজের প্রথম অ্যাসাইনমেন্ট সাউথ আফ্রিকা সিরিজ খেলতে পারেননি। সে কারণে আজ পোলার্ড-হোল্ডারদের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে হলো পূর্ণকালীন মেয়াদে নেতৃত্বের সূচনা।

নতুন নেতার অধীনে টস জিতে দারুণ শুরু করে সিরাজ-ওয়াশিংটনরা। বোলিংয়ে দিনটা নিজেদের করে নেন ম্যাচ সেরা যুজবেন্দ্র চাহাল। ৯.৫ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান খরচায় ৪ ক্যারিবিয়ানকে ফিরিয়েছেন এ লেগ স্পিনার।

দলীয় ৭১ রানে পঞ্চম উইকেট হিসেবে লজ্জাজনক রেকর্ড গড়ে ফিরেন কাইরেন পোলার্ড। ক্যারিবিয়ান অধিনায়ক হিসেবে জেসন হোল্ডারের সঙ্গে যৌথভাবে ১৫ বার শূন্য রানে ফিরেছেন এই হার্ডহিটার। তার নিচে ওয়ানডেতে ১৪ বার কোনো রান করতে পারেননি ব্রায়ান লারা, ডোয়েন স্মিথ ও ফিল সিমন্স।

Reneta

চাহাল-ওয়াশিংটনের ঘুর্ণিতে ১৭৬ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। এদিন শুরুর ১৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। পরের উইকেট আসে ৪৪ রানে। এরপরই বালির বাধ হয় পোলার্ডদের ইনিংস।

আসা-যাওয়ার দিনে ব্যর্থ হন ড্যারেন ব্রাভো, ব্রুকস, পুরানরা। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় যখন শতরানের নিচে আটকে পড়ার শঙ্কা তখন ক্যারিবিয়ানদের ত্রাতা হন হোল্ডার।

ফ্যাবিয়েন অ্যালেন ও অ্যালজেরি জোসেফকে নিয়ে ফিফটি করেন হোল্ডার। ৪ ছক্কায় সাজানো ইনিংসে ৭১ বলে ৫৭ রান করে ক্যারিবিয়ানদের মান বাঁচান সাবেক অধিনায়ক।

মাঝের দিকে দুই ভারতীয় স্পিনারের তোপে অল্পতে গুটানোর শঙ্কা থাকলেও শেষে দেড়শ পেরোতে পারে সফরকারী দলটি। ২৯ রান করেন ফ্যাবিয়েন ও পেসার জোসেফ খেলেন ১৩ রানের ইনিংস।

ইতিহাসিক ম্যাচে অল্প লক্ষ্যে আটগাট বেধে নামে নতুন অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিষান। কোভিড ইস্যুতে অন্য খেলোয়াড় বাদ পড়ায় পদোন্নতি হয় কিষানের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি বাহাতি ব্যাটার। অনেক সময় ক্রিজে থেকে করেছেন ২৮ রান।

কিষান যখন ফিরেন তখন দলের স্কোর ১১৫ রানে তিন উইকেট। এর আগে পুরোনো অধিনায়ক বিরাট কোহলি ৮ রান করে ফিরেছেন জোসেফের দ্বিতীয় শিকার হয়ে। পূর্ণ মেয়াদে অভিষিক্ত অধিনায়ক রোহিত হাঁকিয়েছেন ফিফটি।

৫১ বলে ১০ চার আর এক ছক্কায় ৬০ রানের ইনিংস সাজান রোহিত। চারে নামা পান্থ ১১ রান করে ফিরলেও সুর্যকুমার যাদবের ৩৪ ও দিপক হুডার ২৬ রানে বড় জয় তুলে নেয় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাহালপোলার্ডবিরাটভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম উপার্জন ছিল ২৫ রুপি, রেখে গেছেন ৩৭০ কোটির সম্পত্তি

পরবর্তী

‘চীন ও পাকিস্তান একসাথে কাজ করবে’

পরবর্তী
চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা একসাথে দাঁড়িয়ে, পেছনে দুই দেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চীন ও পাকিস্তান একসাথে কাজ করবে’

বাংলাদেশের মন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যুতে মর্মাহত মন্ত্রী, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT