চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম ৪ দিনের জেল হেফাজতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে চার দিন সিবিআইয়ের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সোমবার পর্যন্ত চিদাম্বরমকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

পি চিদাম্বরমের আইনজীবী বলেন: তাদের যুক্তিতর্ক এবং জেল হেফাজতের সবকিছু বিবেচনা করে চিদাম্বরমকে চার দিন রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। সিবিআইয়ের আবেদন ছিল পাঁচ দিনের।

জেল হেফাজতে থাকাকালীন আইনজীবী এবং পরিবারের সদস্যরা প্রতিদিন ৩০ মিনিট করে চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন।

এনডিটিভি জানায়, বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এরপর তাকে বিশেষ আদালতে হাজির করা হয়। সেখানে তাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

সিবিআই জানায়, তদন্তে অসহযোগিতা করেছেন সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম। তবে এই অভিযোগ অস্বীকার করে কংগ্রেসেরে প্রবীণ নেতা এবং অভিজ্ঞ আইনজীবী কপিল সিবাল বলেন, চিদাম্বরমের বিরুদ্ধে একবার সমন জারি করা হয়েছে এবং তিনি তা মান্য করেছেন। তাহলে কিভাবে তিনি অসহযোগিতা করলেন?

Reneta

কংগ্রেস নেতা এবং আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আইএনএক্স মামলাটি পুরোপুরি একটি মামলার নথি (কেস ডায়েরি) এবং অন্য একজন অভিযুক্তের মন্তব্যের ওপর ভিত্তি করে করা।

পি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন তিনি। বিনিময়ে তার ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বড় অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া।

২০১৭ সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই একটি এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে। আইএনএক্স এর সহ-প্রতিষ্ঠাতা পিটার এবং ইন্দ্রাণী মুখার্জীর বক্তব্যের ভিত্তিতেই চিদাম্বরম এবং পুত্র কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে মামলাটি সাজানো হয়। বর্তমানে মেয়ে শীনা বোরাকে হত্যার অভিযোগে জেলে রয়েছেন ইন্দ্রাণী মুখার্জী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিবিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT