চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ২১, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ-ভারত সীমান্ত গেটের দৃশ্য, নিরাপত্তা ও পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাক‌বে।

আজ শুক্রবার আগরতলা ত্রিপুরার বাংলা‌দেশ সহকা‌রী হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হ‌য়ে‌ছে, ভার‌তের স‌ঙ্গে চলমান স্থলসীমান্ত দি‌য়ে যাত্রী‌দের চলা‌ফেরায় নি‌ষে‌ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে।

ভার‌তে অবস্থানরত যেসব বাংলা‌দে‌শিরা দে‌শে ফেরার অনুম‌তি পা‌বেন তা‌দের আগরতলা, আখাউড়া চেক‌পোস্টে কিউআর কোডসহ ক‌রোনার নে‌গে‌টিভ সনদ দেখা‌তে হ‌বে।

ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তির কার‌ণে গত ২৬ এপ্রিল ভার‌তের স‌ঙ্গে ১৪ দি‌নের জন‌্য সব ধর‌নের স্থলসীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে দেশ‌টি‌তে আটকা পড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল তা‌দের ১৪ দি‌নের বাধ‌্যতামূলক কোয়া‌রেন্টাইনে থাকার শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেওয়া হয়।

এক্ষেত্রে প্রথম দফায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলা‌দে‌শিরা।

প্রথম দফায় ভার‌তের স‌ঙ্গে ১৪ দি‌নের জন‌্য সব ধর‌নের স্থলসীমান্ত ব‌ন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়, যা ২৩ মে পর্যন্ত বলবৎ থাকবে। এর মধ্যে সীমান্ত আরও ৮ দিন বন্ধের ঘোষণা দেয় সরকার।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহনের চলাচল অব্যাহত র‌য়ে‌ছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাস্ক পরুন, জন্মদিনে রাদওয়ান মুজিবের বার্তা

পরবর্তী

বাংলাদেশকে ভ্যাকসিন দিতে রাজি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের বোতল ও প্যাকেজিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ভ্যাকসিন দিতে রাজি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

মুশফিকের গ্লাভস কেড়ে নেয়া হচ্ছে না

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT