চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব ভালো, টানাপোড়েন চাই না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব ভালো। যে ইতিবাচক সম্পর্ক আছে, তাতে কোনো টানাপোড়েন সৃষ্টি হোক সেটা আমরা চাই না।

রোববার রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির এক সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

কাদের বলেন: এনআরসির বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, একটা স্বার্বভৌম দেশ, স্বাধীন দেশ। ভারতের পার্লামেন্ট যে আইন পাশ হয়, লোক সভায়, রাজ্যসভায় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে আমাদের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বক্তব্য ভারতের হাইকমিশনারের মাধ্যমে জানিয়ে দিয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে।

তিনি আরও বলেন: যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা আলাপ আলোচনা করে সমাধান খুঁজে নেব। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ আছে।

আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলেও আশাবাদ জানান কাদের।

আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে শৃঙ্খলা উপকমিটি ২ হাজার লোক দায়িত্ব পালন করবে। সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখার জন্য। স্মরণকালের সর্ববৃহৎ সম্মলেন হবে। শৃঙ্খলার দিক থেকেও স্মরণীয় হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উপকমিটির সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

ট্যাগ: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম দফায় ১০,৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

পরবর্তী

কোচ হয়েই এবিডিকে ফেরার ডাক বাউচারের

পরবর্তী
পুরনো ছবি

কোচ হয়েই এবিডিকে ফেরার ডাক বাউচারের

'কেজিএফ'র বর্ষপূর্তিতে প্রকাশ পাবে 'কেজিএফ টু'র পোস্টার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT