ভারতের পাটনায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাসমিয়াহ্ আফরিন মৌ ও শবনম ফেরদৌসি নামের বাংলাদেশের দুই নারী নির্মাতা পুরস্কৃত হয়েছেন। ।
১৬ থেকে শুরু হওয়া ‘বোধিসত্তা ইন্টারনাল ফিল্ম ফেস্টিভাল ’ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই ফেস্টিভ্যালে খনা টকিজ প্রযোজিত তাসমিয়াহ্ আফরিন মৌ পরিচালিত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ সিনেমাটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য বিভাগে সিলভার বোধিসত্ত¡ অ্যাওয়ার্ড পেয়েছে।
শবনম ফেরদৌসি পরিচালিত ‘জন্মসাথী’ পেয়েছে উৎসবের ইন্টারনাল ডকুমেন্টারি ফিল্ম বিভাগের স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড।
এ প্রসঙ্গে মৌ জানান, ‘এই উৎসবে বাংলাদেশ আরও একটি পুরস্কার জিতেছে। সেটি হলো আইডিয়া এক্সচেঞ্জ প্রযোজিত খন্দকার সুমন নির্মিত ‘পৌনঃপুনিক’। এটি ইন্টারনাল শর্টফিল্ম ক্যাটাগরিতে স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড লাভ করেছে।’









