চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-বিহার-ট্রেন লাইনচ্যুত

ভারতের বিহার রাজ্যের বৈশালি জেলায় দিল্লিগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ২৪ জন।

রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৫২ মিনিটের দিকে বৈশালি জেলার শাহাদাই বুজুর্গের কাছে সীমাঞ্চল এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়ে লাইনের বাইরে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষের সূত্রে এনডিটিভি জানিয়েছে, এই সুপারফাস্ট ট্রেনটি বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালের উদ্দেশ্যে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলছিল।

পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শাহাদাই বুজুর্গের কাছে আসতেই তিনটি কোচ লাইন থেকে ছিটকে সরে উল্টে যায়। পড়ার সময় সর্বোচ্চ গতিতে থাকায় একেবারে ধ্বংস হয়ে যায় বগি তিনটি। ওই বগিগুলোর টানেই আরও ৮টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

পূর্ব-মধ্যাঞ্চল রেলের মুখপাত্র রাজেশ কুমার জানিয়েছেন, উল্টে পড়া বগিগুলোর মধ্যে তিনটি স্লিপার কোচ ছিল।ভারত-বিহার-ট্রেন লাইনচ্যুত

Reneta

ঘটনাস্থলের কাছাকাছি দু’টি শহর শোনপুর ও বারাউনি থেকে চিকিৎসকদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর দু’টি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ট্রেনটির ইঞ্জিন প্রথম কয়েকটি বগিসহ আলাদা হয়ে সামনে চলে গিয়েছিল। পেছনে ছুটে যাওয়া বগিগুলো পরে লাইনচ্যুত হয়ে সবগুলোই পড়ে যায়। রেললাইনে থাকা একটি ফাঁটল থেকেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্ত অনুসারে জানিয়েছে বিহার রেলওয়ে।

দুর্ঘটনার পর রেল মন্ত্রণালয় বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। এক টুইটবার্তায় ভারতের রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উদ্ধার ও ত্রাণকার্য চলছে বলে জানান।

Rescue and relief operations are on for derailment of 9 coaches of Jogbani-Anand Vihar Terminal Seemanchal express at Sahadai Buzurg, Bihar.
Help lines:
Sonpur 06158221645
Hajipur 06224272230
Barauni 06279232222

— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) February 3, 2019

ওই লাইনে আপাতত সবগুলো যাত্রীবাহী ট্রেন সিডিউল বাতিল করা হয়েছে।

এ দুর্ঘটনার একদিন আগেই সরকার দাবি করেছিল, বর্তমান সরকারের মেয়াদে ভারতের রেল ব্যবস্থা অনেক উন্নত ও আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়েছে। শুক্রবার পার্লামেন্টে অন্তর্বর্তী বাজেট উপস্থাপন করতে গিয়ে রেলমন্ত্রী এ-ও বলেছিলেন, ভারতীয় রেলওয়ে তার ইতিহাসের সবচেয়ে নিরাপদ বছরটি কাটিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেন দুর্ঘটনাভারতভারত-ট্রেন দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT