চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ৩০০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৫
স্পোর্টস
A A

তামিম, সৌম্য এবং সাকিবের অর্ধশতকে ভারতের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ৩০৭ রানের বড় সংগ্রহ করেছে বাংলাদেশ। সাব্বির রহমান ৪১ এবং নাসির হোসেন ৩৪ রানের কাযর্করী ইনিংস খেলেন। ভারতের সফলতম বোলার রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন তিন উইকেট।

ভারতের বিপক্ষে নিজেদের জন্য ১০২ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপে করা ৩০৭ রানই টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ভারতের বিপক্ষে টাইগারদের হাইয়েস্ট টোটাল ছিলো ২৯৬ রান।

দু’ বল বাকি থাকতে অল আউট হয় বাংলাদেশ। ১৮ বলে ২১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ক্যাপ্টেন মাশরাফি।

এ ম্যাচে সাকিব আল হাসান তার ওয়ানডে ক্যারিয়ারের ২৯ তম অর্ধশতক করেন। ৬৮ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাকিব। বৃষ্টির পর শুরু হওয়া খেলায় দ্রুতই তিন উইকেট পতনের পর টাইগারদের ব্যাটিংয়ের হালও ধরেন তিনি।

এর আগে একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের ৩০ তম অর্ধশতক পূর্ণ করে তামিম ইকবাল ফিরে যান ৬২ বলে ৬০ করে। অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে ৭ চার ও এক ছয়ে সাজানো অসাধারণ একটি ইনিংস খেলেন তামিম।

উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারের সঙ্গে নেমে ঝড়ো সূচনা এনে দেন তামিম ইকবাল। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত পূর্ণ করে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন সৌম্য। ৪০ বলে ৫৪ রানের মারকুটে ইনিংস তার।

Reneta

অভিষিক্ত মুস্তাফিজসহ চার পেসার নিয়ে খেলতে নামলেও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। মুস্তাফিজ ছাড়াও এদিন বাংলাদেশের পক্ষে লিটন দাসের অভিষেক হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যদিও ভূমিকাটা ভালো, কিন্তু পরিণতিটা ক্ষতিকর’

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামাক ব্যবহার কমাতে বাজেটে ৩ প্রস্তাব, রাজস্ব বাড়তে পারে ৮৫ হাজার কোটি

এপ্রিল ২০, ২০২৬

নাহিদের ৫ উইকেট, দারুণ জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬

ক্লিকবেট নয়, বিশ্বাসযোগ্যতাই শক্তি

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৯ হাজার রোহিঙ্গাকে ‘বাংলাদেশি পাসপোর্ট’ দিতে সৌদির তাগিদ

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT