চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমাদের ভারতের সাথে সেমিফাইনাল ম্যাচ। আমরা আশাবাদী সেরাটা দিতে পারলে ভালো করব। কারণ প্রথম দুইটা ম্যাচ খুব ভালো ব্যবধানে জিতেছি এবং আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলতে নামব।’

যুব এশিয়া কাপের সেরা চারে নামার আগেরদিন বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এভাবেই আশারকথা শোনালেন টাইগার অধিনায়ক রাকিবুল হাসান।

‘ভারতের সাথে বিগত একটা সিরিজ আমরা জিতেছি। সেটা আমাদের মানসিকভাবে খুব সাহায্য করবে। ওদের সাথে ভালো করার অনুপ্রেরণা যোগাবে। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে যাতে ওদের সাথে জিততে পারি।’

বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিতে ভারতের বিপক্ষে জিতে ফাইনালে যাওয়ার প্রত্যয় বাংলাদেশের। এই ভারতকে হারিয়েই বিশ্বকাপ জেতা যুবা টাইগাররা এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের পথে আরেকধাপ এগিয়ে যেতে চায়।

২০২০ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল রাকিবুলের। বাঁহাতি স্পিনার ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল ৩.০৫। তার ব্যাটেই এসেছিল শিরোপা নিশ্চিত করা রানটি। সেই রাকিবুলের নেতৃত্বে এশিয়া কাপ ও তার পরের বিশ্বকাপে দারুণকিছু করার আশায় লাল-সবুজরা।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত দ্বৈরথ। শারজায় খেলা হওয়াকে বাড়তি সুবিধা বলেছেন রাকিবুল, ‘আমরা গত দুই-তিন ম্যাচ শারজাতে খেলেছি। এটা আমাদের ভালো করার জন্য বাড়তি সুবিধা হবে। আমরা মনে করি সবদিক দিয়েই ওদের (ভারত) চেয়ে এগিয়ে থেকে নামব। আমাদের সেরাটা দিয়ে ভালো করে ম্যাচটা জিতে বের হবো।’

Reneta

টাইগারদের মিডলঅর্ডারের ভরসা আইচ মোল্লা বললেন, ‘আমরা এশিয়া কাপের পরপর দুইটা ম্যাচ ভালো ব্যবধানে জিতেছি। ভারত খুব ভালো দল। তাদের সাথে আমাদের একটা সিরিজ হয়েছিল। তাদের শক্তির ব্যাপারে আমাদের জানা আছে, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করি কালকে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব।’

এবারের এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলেছিল বাংলাদেশ। আইসিসির দুই অফিসিয়াল করোনা পজিটিভ হওয়ার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ বাতিল হয় মাঝপথে। রানরেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যায় যুবা টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশভারতযুব এশিয়া কাপ-২০২১রাকিবুললিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT