চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বহুল আলোচিত ‘নাগরিকত্ব বিল’ বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। ফলে বাতিল হয়ে গেছে বহুল আলোচিত নাগরিকত্ব বিল এবং তিন তালাক বিল।

কয়েকমাস পরেই ভারতের লোকসভা নির্বাচন। নবনির্বাচিত সরকারকে নতুন করে এই দু’টি বিল তৈরি করতে হবে ওই নির্বাচনের পর।

নাগরিকত্ব বিল বাতিল হয়ে যাওয়ার ফলে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা এখন স্বস্তি পাবেন। পাশাপাশি সেখানে চলমান বিক্ষোভ-প্রতিবাদও প্রশমিত হবে।

বুধবারই ছিল বাজেট অধিবেশনের শেষ দিন। কেন্দ্রের বিজেপি সরকার চেষ্টা করছিল, যেভাবেই হোক নাগরিকত্ব বিল এবং তিন তালাক বিল দু’টি পাশ করিয়ে নেয়ার।

কিন্তু তার আগেই রাফাল (যুদ্ধবিমান) চুক্তি নিয়ে রিপোর্ট পেশ হয়। সেই রিপোর্ট পেশ হতেই হট্টগোল শুরু করে বিরোধীরা। এই হট্টগোলের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পীকার বেঙ্কাইয়া নায়ড়ু।

রাজ্যসভার গঠনতন্ত্র অনুযায়ী, নিম্নকক্ষে পাশ হয়ে যাওয়া বিল যদি লোকসভার মেয়াদ ফুরোনোর আগে উচ্চকক্ষে পাশ না হয়, তাহলে সেই বিল পুরোপুরি বাতিল হয়ে যায়। নির্বাচনে নবগঠিত সরকারকে আবার নতুন করে বিলের ব্যাপারে ভাবতে হবে।

Reneta

এই দুই বিলের এখন আর কোনো ভবিষ্যৎ নেই। এর ফলে বিজেপি সরকার আসন্ন নির্বাচনে বেশ কিছুটা ধাক্কা খাবে।

উল্লেখ্য, দু’টি বিলই বিতর্কিত। কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে বিতর্কের মাত্রা অনেকটাই বেশি। এই বিলের প্রতিবাদে উত্তর-পূর্ব ভারত কার্যত ক্ষোভে ফুটছে।

বিলের প্রতিবাদেই ভুপেন হাজারিকাকে দেয়া ভারতরত্ন নিতে অস্বীকার করেছেন তার ছেলে তেজ হাজারিকা।

অন্যদিকে নাগরিকত্ব বিলের ব্যাপারে এখনো কিছু বলা না হলেও, ক্ষমতায় এলে তিন তালাক বিল বাতিল করে দেয়া হবে বলে জানিয়েছে কংগ্রেস।

গত ৮ জানুয়ারি ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হওয়া নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৬ মারাত্মক জটিলতার সৃষ্টি করে। সাম্প্রদায়িক প্রকৃতির এই বিলের আশ্রয়প্রার্থী তালিকা থেকে মুসলিমদেরকে বাদ রাখা হয় এবং তা কেবল পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সংখ্যালঘুদের ক্ষেত্রে সীমাবদ্ধ।

বিলটিতে বলা হয়েছে, এই তিন দেশের হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি ও জৈন অভিবাসীরা মাত্র ছয় বছর ভারতে বাস করলে তাদের কোনো প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও নাগরিকত্ব পেতে পারবে। এই ব্যবস্থাটি ভারতের উত্তর-পূর্ব এলাকার গ্রুপগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিন তালাক বিলনাগরিকত্ব বিল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT