বিনোদন

ভারতের ফিল্মফেয়ার মনোনয়নে বাংলাদেশের ৫ অভিনয়শিল্পী

ভারতের ফিল্মফেয়ার মনোনয়নে বাংলাদেশের ৫ অভিনয়শিল্পী

ভারতের ‘বাংলা ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭’র আসরে সেরা নায়ক ও সেরা নায়িকা হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ৫ অভিনয়শিল্পী শাকিব খান, আরিফিন শুভ, জয়া আহসান, নুসরাত ফারিয়া ও কুসুম শিকদার।

শাকিব খান ‘শিকারি’ আরিফিন শুভ ‘নিয়তি’, জয়া আহসান ‘ঈগলের চোখে’, কুসুম শিকদার ‘শঙ্খচিল’ এবং  নুসরাত ফারিয়া ‘হিরো ৪২০’ সিনেমার জন্য বাংলা ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।

‘বাংলা ফিল্মফেয়ারে’ নায়ক, নায়িকা, পরিচালক, ছবি, সংগীত, গায়ক, গায়িকা, গীতিকারসহ চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে।

আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে বসবে তারকাদের এ আসর।

 

বিষয়:ফিল্মফেয়ার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…