চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পর সেনা অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

পাকিস্তান সীমান্তের কাছে ভারতের উত্তর পাঞ্জাবের গুরদাসপুরে পুলিশ স্টেশন ও বাস স্টেশনসহ কয়েকটি স্থানে বন্দুকধারীদের হামলায় একজন পুলিশ সুপারসহ (এসপি) কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ৩ বন্দুকধারীও রয়েছে। টানা ১২ ঘণ্টা অভিযানের পর স্থানীয় সময় বিকাল ৫টার দিকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

এনডিটিভি ও আনন্দবাজার জানায়, বন্দুকধারীরা প্রথমে একটি প্রাইভেটকার ছিনতাই করে। এরপর গাড়ির ভেতর থেকে বাস স্টেশনে গুলি করতে করতে পাশের পুলিশ স্টেশনে গিয়ে হামলা চালায়। নিহতদের মধ্যে গুরুদাসপুরের পুলিশ সুপার বলজিৎ সিংহ ও  আরও দু’জন পুলিশ কর্মী রয়েছে।

Banglabid

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি বিএসএফ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কর্মীদেরও ঘটনাস্থলে পাঠানো হয়।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার ভোরে পাক সীমান্ত পেরিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে কয়েক জন জঙ্গি। সেনাবাহিনীর পোশাক পরা জঙ্গিরা প্রথমে রাস্তার পাশের একটি খাবারের দোকানে হামলা চালায়। এরপর একটি চলন্ত বাসে হামলা করে। এতে চার জন যাত্রী গুরুতর আহত হন।

এরপর জঙ্গিরা একটি প্রাইভেটকার চালককে গুলি করে তার গাড়ি কেড়ে নেয়। ওই গাড়ি নিয়েই একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় তারা। সেখানে কয়েকজন গুলিবিদ্ধ হন। দিননগর থানায় এসে আবারো হামলা শুরু করে তারা।

Reneta

এই ঘটনার পর গোটা ভারতে সতর্কতা জারি করা হয়েছে। হামলার পর সকালেই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘটনার জেরে উত্তাল হয়েছে ভারতের সংসদও। এ বিষয়ে লোকসভায় বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এর আগে সকালে হামলার পরপর তিনি বলেন, এই ঘটনার জেরে পাক সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজনাথ আরো বলেন, ‘পাকিস্তান বিষয়ে আমরা শান্তি চাই। কিন্তু, দেশের সম্মান বিসর্জন দিয়ে নয়। আমরা প্রথমে হামলা চালাই না। কেউ আমাদের ওপর আক্রমণ চালালে হাত গুটিয়ে বসে থাকবো না। যোগ্য জবাব দেওয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যা ঝুঁকিতে আরও কয়েক জেলা

পরবর্তী

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

পরবর্তী

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

পে-স্কেল অনুমোদন হতে পারে আগামী সপ্তাহে

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT