চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের রিমেক তৈরি করবেন করণ জোহর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

গত কয়েক বছর ধরে বলিউডে শুরু হয়েছে  হিন্দি রিমেকের চল। এবার সেই পথে পা বাড়ালেন করণ জোহর।

গত ২৬ জুলাই মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা ‘ডিয়ার কমরেড’। ছবিতে অভিনয় করেছেন তেলেগু অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এই সিনেমাটির হিন্দি রিমেক করবেন নির্মাতা করণ জোহর।

সম্প্রতি করণ জোহর তেলেগু ছবি ‘ডিয়ার কমরেড’-এর মুক্তির আগে একটি বিশেষ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। ছবিটি দেখা শেষে ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে তিনি ঘোষণা দেন, হিন্দি ভাষায় এ চলচ্চিত্রটির রিমেক তৈরি করবেন তিনি। এমনকি তিনি এটাও জানান যে, তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের ব্যানারে এ চলচ্চিত্রটি নির্মাণ করা হবে।

Banglabid

তবে এ চলচ্চিত্রের পুননির্মাণের স্বত্ব কেনার জন্য শুধু করণ জোহরই আগ্রহ প্রকাশ করেননি। বরং সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমার, মুরাদ খেতানী ও বিজয় গালানিও ছিলেন আগ্রহীদের তালিকায়। কিন্তু তাদের সবাইকে পেছনে ফেলে স্বত্ব কেনার ক্ষেত্রে করণ জোহর এগিয়ে ছিলেন। কারণ, মোট ৬ কোটি রুপির বিনিময়ে এ চলচ্চিত্র পুনর্নির্মাণের স্বত্ব কিনেছেন তিনি।

‘ডিয়ার কমরেড’ বিজয়ের দ্বিতীয় সিনেমা, যার হিন্দি রিমেক হতে যাচ্ছে। এর আগে এ অভিনেতার ‘অর্জুন রেড্ডি’ সিনেমাটি হিন্দিতে ‘কবির সিং’ নামে রিমেক হয়। চলতি বছর মুক্তি পাওয়া সেই সিনেমাটিতে অভিনয় করেছিলেন শহিদ কাপুর ও কিয়ারা আদভানি। যেটি এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে ব্যবসাসফল বলিউড সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করণ জোহরবিজয় দেবরকোন্ডারাশমিকা মান্দানা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬

‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’

আগস্ট ১৬, ২০২৬

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT